বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
এলাকার সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন : কলারোয়ায় মতবিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষে ভোট দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া পৌর সভার মির্জাপুর দক্ষিণ পাড়ায় অবস্থিত বিএনপি অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কলারোয়া পৌর সভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিমবিস্তারিত পড়ুন
তালা-কলারোয়ার ৮০ হাজার হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম: কুমিরায় সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন- তালা-কলারোয়ার ৮০ হাজার হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। বৃহস্পতিবার বিকালে কুমিরা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে তালা কলারোয়ার উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি, মানুষ এখন উন্নয়নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আগরদাঁড়ীতে ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আগরদাঁড়ী ফুটবল মাঠে আগরদাঁড়ী ইউনিয়নবাসীর আয়োজনে আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে চেষ্টা চালাচ্ছেন ডিসি আফরোজা আখতার

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সাতক্ষীরার চারটি আসনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ধসঢ়; আফরোজা আখতার নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি জেলার সব উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছেন। প্রশিক্ষণে ভোটার শনাক্তকরণ, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোট গণনা, দ্রুত ফলাফল প্রেরণ প্রক্রিয়া এবং নির্বাচনকালীন আচরণবিধি বিষয়ে নির্দেশনা দেয়া হচ্ছে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার চারটি স্থানে সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সকল ভোটকেন্দ্র পরিদর্শন (রেকি) সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে কালিগঞ্জ সেনা ক্যাম্পে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাইয়ে একটি সুসজ্জিত মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ভোটকেন্দ্রে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের কৌশল দেখান সেনাসদস্যরা। সাতক্ষীরা ৩৭ বীরের অধিনায়কবিস্তারিত পড়ুন
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেম দায়ী: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেমকে দায়ী করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মো. তৌহিদ হোসেন বলেন, পৃথিবীজুড়ে প্রচুর সুযোগ আছে। আমরা তা নিজেদের দোষে ব্যবহার করতে পারছি না। ভিসা দেয় না, এর জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আপনি যখন জালিয়াতি করবেন, তখন আপনার কাগজ কেন বিশ্বাস করবে?’বিস্তারিত পড়ুন
ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত-এনসিপি: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা (এনসিপি)। সরকার প্রধান নিজেই বলেছে ওরা তাকে বসিয়েছে৷ তাই জামায়াত আর এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় এক মতবিনিময় সভায় বিএনপির ঢাকা-৮ আসনের এ প্রার্থী এসব কথা বলেন। একটি দল ৭১ মেনে নিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, পুরোনো শকুন ১৯৭১ সালে বাংলাদেশকে মেনে নিতে পারেনি,বিস্তারিত পড়ুন
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস!

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে শেষ মুহূর্তে ভারতে খেলতে আপত্তি জানানোয় আসন্ন বিশ্বকাপ খেলা হচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিদের। টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোয় আগেই ইডেনে দর্শকখরার আশঙ্কা করা হয়েছিল। অবশেষে সেটিই সত্যি হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিই হচ্ছে না ইডেনে। টিকিটের লাইনে চার-পাঁচ জনের বেশি মানুষ দেখাই যাচ্ছে না। আরওবিস্তারিত পড়ুন
বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না: শফিকুর রহমান

সরকার গঠন করলে জামায়াত চাঁদাবাজ ও দুর্নীতবাজদের প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন তিনি বলেছেন, ‘চাঁদাবাজি আমরা করি না। চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না। কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপসরফা হবে না। মামলাবাজি আমাদের খাসলত নয়। মামলা–বাণিজ্য যারা করেছে, তাদেরও আইনের আওতায়বিস্তারিত পড়ুন
ক্ষমতা হস্তান্তর ১৭ বা ১৮ ফেব্রুয়ারি অতিত্রম করবে না : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা ছিল। নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন প্রচারণাও ছিল কিছু মহলে। এবার সব ধরনের অস্পষ্টতা দূর করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া কোনোভাবেই আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি অতিত্রম করবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)বিস্তারিত পড়ুন

