বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

রাজগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘একুশের চেতনা ও বর্তমান প্রজন্ম’ শীর্ষক সেমিনার ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজগঞ্জস্থ পাঠাগার কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠাগারের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মনিরামপুর উপজেলাবিস্তারিত পড়ুন

মনিরামপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি

যশোরের মনিরামপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে মাদরাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাকোশপোল মাঝের পাড়ায় শিক্ষক মোহাম্মদ বাদল বিশ্বাসের বাড়িতে এই ঘটনা ঘটে। চক্রটি ঘরে রক্ষিত তিন ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় দেড় লাখ টাকা লুটে নিয়েছে বলে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষকের ভাইপো মোনায়েম বিশ্বাস জানান- তার চাচা যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার একটি দাখিল মাদরাসার শিক্ষক। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিনের কোনো এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে দেবহাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। শনিবার ২১শে ফেব্রোয়ারী দুপুর ১২ টায় সখিপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী সখিপুর বাজারে রায় স্টোর, রাসেল ফল ভান্ডার ও হেলাল স্টোরকে অপরিষ্কার অপরিচ্ছন্নতা ও দ্রব্যমূল্যের তালিকা না থাকায় ৩ ব্যবসায়ী কে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতবিস্তারিত পড়ুন

যারা আমাকে ভোট দিয়েছে বা দেয়নি সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহা: আব্দুল খালেক এমপি

সাতক্ষীরা-২ সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আজকে সাতক্ষীরা বাসি যারা আমাদেরকে ভোট দিয়েছেন আর যারা দেন নাই সকলেই আমরা আজকে একাকার। সাতক্ষীরার সম্পূর্ণ জনতার দায়িত্ব আমাদের উপরে। আমরা মিলে মিশে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, সকলে মিলে মিশে আমরা সাতক্ষীরাকে গড়ে তুলবো। সাতক্ষীরা আমাদের, এই সুন্দর সাতক্ষীরাকে গড়ার জন্য আমরা যে প্রত্যয় ব্যক্ত করেছিলাম, সাতক্ষীরার লক্ষ লক্ষ জনগণ তারা যে আমাদের নির্বাচিত করেছেন, আমরা সেই ওয়াদা রক্ষায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ৩রা রমজান এড. হাসনা হেনা খান ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল জামে মসজিদে প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেনবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনবিভাগের অভিযানে শিকার নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে শিকার নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় মৎস্য শিকারের কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২টি ট্রলারও জব্দ করা হয়। শনিবার আটক জেলেদের নিয়ে লোকালয়ে ফেরে বনবিভাগের সদস্যরা। এরআগে শুক্রবার সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক জেলেরা হলেন, পটুয়াখালীর মহিপুর এলাকার মো. ছোমেদ আলী (৪৫), জামাল হাওলাদার (৩২), মো. কালু মিয়া (৪৮), ফরহাদ হোসেন (৩০), মো. ইয়াছিন খান (৪০), দুলালবিস্তারিত পড়ুন

আমের মুকুলে স্বপ্ন বুনছেন কলারোয়ার আমচাষীরা, বাতাসে দুলছে ভাগ্য

আমের মুকুলের মৌ-মৌ গন্ধে মাতোয়ারা গোটা সাতক্ষীরার কলারোয়া। গাছজুড়ে আমের মুকুলে এমন ভাবে ছেয়ে গেছে যে গাছের পাতাও ঠিকমতো দেখা যাচ্ছে না। মুকুলে স্বপ্ন বুনছেন আমচাষী ও ব্যবসায়ীরা। বাতাসে দুলছে তাদের ভাগ্য। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশাবাদী তারা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র ফুটে উঠেছে। দেখা গেছে- আম গাছগুলো মুকুলের ভারে নুউয়ে পড়েছে। কোথাও কোথাও আগাম হাইব্রিড আম গাছে মুকুল থেকে উঁকি দিচ্ছে আমেরগুটিও। নিয়মিত পরিচর্যা আর দেখভালে ব্যস্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইফতারপণ্যের দাম বৃদ্ধির প্রতিযোগিতায় ধরাশায়ী ক্রেতারা

৫টাকার লেবুর দাম এখন ২০ থেকে ৩০টাকা, ২০টাকার শসা পৌছেঁছে ১২০ থেকে ১৫০টাকায়। পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রির দাম এখন আকাশছোঁয়া। রমজান মাসে যখন ইবাদতের প্রতিযোগিতা চলে ঠিক তখন সাতক্ষীরার কলারোয়ায় নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। রোজা শুরু থেকেই উপজেলাজুড়ে পণ্যের বাজারে এমন আগুনে দিশেহারা সাধারণ মানুষেরা। উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়ায় ইফতার সামগ্রি পণ্যের এরূপ দাম বৃদ্ধির করেছে অসাধু ব্যবসায়ীরা। উপজেলা সদরের বাজারসহ বিভিন্ন ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শহীদ মাগফিরাত কামনায় খতমে কোরআন সম্পন্ন হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে ইসলামিক ফাউন্ডেশন ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর। দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি তাঁর বক্তব্যে মাতৃভাষার মর্যাদা রক্ষা, বাংলা সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা এবং নৈতিক শিক্ষার প্রসারেবিস্তারিত পড়ুন

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে এ সম্মানী কত টাকা তা এখনো নির্ধারণ করেনি সরকার। ঈদের আগেই কয়েকটি এলাকায় এ কার্যক্রম শুরু করবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে তার উপদেষ্টা মাহদী আমিন এসব কথা জানান। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিলবিস্তারিত পড়ুন