বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের প্রায় পাঁচ হাজার শ্রমিকের দীর্ঘদিনের দাবি পূরণে পার্কিং এলাকার মধ্যে অস্থায়ী ভ্রাম্যমাণ নামাজের স্থান চালু করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জোহরের নামাজের মাধ্যমে ফায়ার সার্ভিস ভবনের নিচে সীমিত জায়গায় এ নামাজের স্থান উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোমরা স্থলবন্দর শাখার সভাপতি মোঃ ওবায়দুল্লাহ। সংগঠন সূত্রে জানা যায়, ভোমরা স্থলবন্দর এলাকায় কর্মরত বিপুল সংখ্যক শ্রমিকের জন্য নিকটস্থ কোনো মসজিদ না থাকায় নামাজ আদায়ে ভোগান্তি হচ্ছিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন প্রকল্পের উদ্বোধন ও উপকারভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় জনস্বাস্থ্য উন্নয়নে ‘স্বাস্থ্যসম্মত সেমিপাকা স্যানিটারি ল্যাট্রিন’ প্রকল্পের উদ্বোধন ও উপকারভোগীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩:৩০টায় পুরাতন সাতক্ষীরাস্থ শহরের ক্রিসেন্ট কার্যালয়ে এই কর্মসূচি উদ্বোধন হয়। অধ্যাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। সভার বক্তারা বলেন, গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন অপরিহার্য। এবিষয়ে বেসিক প্রশিক্ষণ এবং উপযুক্ত এরিয়াগুলোতে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ের অস্বচ্ছল মানুষেরা সরাসরি উপকৃতবিস্তারিত পড়ুন

শার্শায় বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

যশোরের শার্শার বাগআঁচড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মহান আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া আদায় করা হয়। সোমবার বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবিরবিস্তারিত পড়ুন

ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সফল ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে এবং যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন রাষ্ট্রের কাছে এই যাকাত আদায় ও বণ্টনের দায়িত্ব ন্যস্ত হবে। তখন যাকাত ব্যবস্থাপনা সরকার-ই সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং পাওনাদাররা যথাযথ ভাবে এই যাকাত থেকে তাদের প্রাপ্য বুঝে পাবেন। যাদের সম্পদে নিসাব পরিমাণ আছে, তাদের প্রত্যেককে নিজ সম্পদের হিসাব থেকেবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

তালা উপজেলার পাটকেলঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে চোর চক্র বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের মূল্যবান সরঞ্জাম ও তার কেটে নিয়ে যাওয়ায় বর্তমানে পুরো বিদ্যালয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে প্রথমে বিদ্যালয়ের বাইরে থাকা বিদ্যুতের প্রধান লাইনের তার কেটে নেয়। এরপর মাটি খুঁড়ে বিদ্যালয়ের সাবমার্সিবল পাম্পের সাথে সংযুক্ত সকল বৈদ্যুতিক তার লুটে নেয়। এছাড়া বিদ্যালয়ের পূর্ব পাশের টিনশেড কক্ষেরবিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় নতুন মুখের দাবি

সংরক্ষিত আসনে এমপি হিসেবে লায়ন আলিজা শারমিন মুন্নীকে চান নেতাকর্মীরা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রাজনীতিতে সাহসী, সংগ্রামী ও ত্যাগী নারী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন লায়ন আলিজা শারমিন মুন্নী। ২০০৪ থেকে জাতীয়তাবাদী রাজনীতির রাজপথে সক্রিয় এই নেত্রীকে সংসদের সংরক্ষিত নারী আসনে দেখতে চায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। শারমিন মুন্নী বর্তমানে ঢাকার বসবাস করলেও তাঁর রাজনৈতিক শিকড় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। পিতা মোঃ মানিক মিয়া ও মাতা মোসাঃ রোকেয়া বেগমের সন্তান তিনি। শিক্ষা, পেশা ও রাজনীতি—এই তিন ক্ষেত্রেই নিজেকে দক্ষতারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেবুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। ত্রৈমাসিক সভায় ইউনিয়ন ভিত্তিক গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নব-নির্বাচিত এমপি ইজ্জত উল্লাহকে গণসংবর্ধনা

কলারোয়ায় নবনির্বাচিত এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন, মহান আল্লাহতালা এ বিজয়ে আমাদেরকে আরো মানুষের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তালা-কলারোয়ার জনগণ হামলা-মামলাসহ সকল ভয়ভীতি ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে দাড়িপাল্লায় ভোট দিয়ে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পাটকেলঘাটায় দু’সাংবাদিকের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন, সাংবাদিকদের ক্ষোভ

সাতক্ষীরার পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার রিমান্ড আবেদন করেন পাটকেলঘাটা থানার এসআই মল্লিক মনিরুজ্জামান। এর আগে শনিবার দুপুরে সংবাদ প্রকাশ সংক্রান্ত পুরনো শত্রুতার জেরে মব সৃষ্টি করে দু’সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিতে বাদীপক্ষকে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবিরের বিরুদ্ধে। প্রাপ্ত তথ্যে জানা যায়, পাটকেলঘাটা টাওয়ার রোড এলাকায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রতিপক্ষের ছু*রিকাঘা*তে এক ব্যক্তি নিহ*ত, ৪জন আ*টক

সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪)। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুই ভাই ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলেবিস্তারিত পড়ুন