বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানার্থে শহর ছাত্রদলের ইফতার মাহফিল

পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী শহর ছাত্রদল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের লঙ্গর একাডেমি অডিটোরিয়ামে প্রতিবছরের ধারাবাহিকতায় এক উৎসবমুখর পরিবেশে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, যমুনা টিভির আকরামুল ইসলাম, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, এখন টিভির আহসানুর রহমানবিস্তারিত পড়ুন
“জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে জামায়াতকে” – মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে মোজাফফর গার্ডেনে “দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন’র সভাপতিত্বে এবং জেলা কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, সকলে একসাথে হয়ে আমাদের মোকাবেলা করেছে। নির্বাচন ভাল হলেওবিস্তারিত পড়ুন
তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

সাতক্ষীরা ১ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ নির্বাচন-পরবর্তী সময়ে নিজ এলাকার বিভিন্ন কর্মকর্তা ও শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের রাজাপুর,হরিহর নগর,বালিয়া। জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী, জেঠুয়া বাজার পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সদ্য সমাপ্ত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও ভোটের মাধ্যমে তাকেবিস্তারিত পড়ুন
গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

সাতক্ষীরার তালায় ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তালা ব্রিজ সংলগ্ন সড়কের ঢালাই কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা জামায়াতের আমির ডা. মাহমুদুল হক, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা। এলজিইডির আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ খাতের অর্থায়নে প্রায় ১বিস্তারিত পড়ুন
উপকূলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারে রমজানে উদারতার খাদ্য সহায়তা প্রদান

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত একশতাধিক দরিদ্র পরিবারের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার উদারতা যুব ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং উদারতা যুব স্পোর্টিং ক্লাব-এর বাস্তবায়নে উদারতার প্রধান কার্যালয় থেকে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সন্ন্যাসী কুমারবিস্তারিত পড়ুন
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন কলারোয়া সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ক্ষেত্রপাড়া গ্রামের আল আমিন। বুধবার অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আল আমিন তার ডিভোর্স দেওয়া স্ত্রীসহ ওই পরিবারের চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন। এরা হলেন: উপজেলার খোর্দ্দবাটরা গ্রামের খোরশেদ আলী শেখের মেয়ে সোনিয়া, মৃত নবায়েতুল্লাহ শেখের ছেলে খোরশেদ আলি শেখ, তার স্ত্রী রুপা খাতুন ও ক্ষেত্রপাড়া গ্রামের ৪) হাবিবুল্লা মোল্লা। লিখিত বক্তব্য আল আমিন বলেন,বিস্তারিত পড়ুন
শ্যামনগরে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

সাতক্ষীরার শ্যামনগরে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে (২৫ ফেব্রুয়ারী) শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ান এইড-এর সহায়তায় ব্লু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় স্থানীয় সরকারের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ নারী ও প্রান্তিক জনগোষ্ঠির প্রয়োজনীয় সেবাসমূহ প্রাপ্তি, জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থপনা ও পুনরুদ্ধারে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে উপজেলা পর্যায়েবিস্তারিত পড়ুন
প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির আরোগ্য কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি

দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির সফল অস্ত্রোপচার পরবর্তী দ্রুত সুস্থতা কামনা করেছেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হয় এবং মহান সৃষ্টিকর্তার নিকট তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করা হয়। বিবৃতিতে সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরার সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার শেষে তিনিবিস্তারিত পড়ুন
সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে সকলের সহযোগীতা চাইলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর-দেবহাটা (২) আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেন, আমি কোন চাওয়া ও পাওয়ার জন্য এখানে আসিনাই। আমার যা কিছু আছে তা গরীব ও দুস্থদের মাঝে বিলিয়ে দিয়েছি। আমি দলকানা না। সাতক্ষীরার প্রতিটা মানুষের অধীকার আদায়ের জন্য কাজ করে যাব। আপনারা যারা প্রশাসনের বিভিন্ন বিভাগ পরিচালনা করেন আপনাদের সহানুভূতি, সহযোগীতা চাই। তিনি মাদক নির্মূলে সকলের একান্তিক প্রচেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান বানান। এমপি মুহাদ্দিস আব্দুল খালেক আরোবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মৎস্য ঘেরে হামলা: ৮ জনের বিরুদ্ধে মামলা অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় মৎস্য ঘেরে হামলা, কুপিয়ে জখম ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত মোঃ ইউনুস আলী (৪৮) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগে অভিযুক্তরা হলেন ধুলিহর মাটিয়াডাঙ্গা গ্রামের আবুল কাশেম (৫৩), পিতা-মৃত কেরামত গাজী; মোঃ আবু সাইদ (২৬), পিতা-মোঃ মিজানুর রহমান;মোঃ মিজানুর রহমান (৪৮); মোঃ খোকন (৪০), পিতা-মোসেল উদ্দীন বেগ; মোসেল উদ্দীন বেগ (৬৫) সহ ৮ জনের নামবিস্তারিত পড়ুন

