মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

সাতক্ষীরার শ্যামনগরে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে (২৫ ফেব্রুয়ারী) শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ান এইড-এর সহায়তায় ব্লু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় স্থানীয় সরকারের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ নারী ও প্রান্তিক জনগোষ্ঠির প্রয়োজনীয় সেবাসমূহ প্রাপ্তি, জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থপনা ও পুনরুদ্ধারে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।

উক্ত মতবিনিময় সভায় কমিউনিটির নেতৃবৃন্দ ও যুবসংগঠনের প্রতিনিধিগণ আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় যে সকল সমস্যা মোকাবেলা করছেন এবং ক্ষতিগ্রস্থ অবস্থার সম্মুখিন হচ্ছেন তা দায়িত্ববাহকদের নিকট তুলে ধরেন। একই সাথে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালী করণে বিভিন্ন সমস্যা ও সক্রিয় করণে সুপারিশ সমূহ তুলে ধরেন। এরই প্রেক্ষিতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের প্রধানগণ প্রদেয় সেবাসমূহ এবং ঐসকল সেবাসমূহ কমিউনিটি পর্যায়ের ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী কিভাবে পেতে পারেন তা আলোচনা করেন।
স্থানীয় সরকারের (ইউনিয়ন পরিসদের) স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্থ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তি, জেন্ডার ন্যায্যতা এবং নারী ও মেয়েদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণে পরামর্শ প্রদান আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে ক্ষতিগ্রস্থ উপকূলীয় ইকোসিস্টেম পুনরুদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং একটি আদর্শ ও পরিবেশ বান্ধব মডেল গ্রাম তৈরীতে সকল বিভাগের সমন্বয়ে একটি পরিকল্পনা প্রনয়ন করা হয়।

সভাটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দীন তালুকদার।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন