শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারে রমজানে উদারতার খাদ্য সহায়তা প্রদান

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত একশতাধিক দরিদ্র পরিবারের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার উদারতা যুব ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং উদারতা যুব স্পোর্টিং ক্লাব-এর বাস্তবায়নে উদারতার প্রধান কার্যালয় থেকে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সন্ন্যাসী কুমার মন্ডল। উদারতার নির্বাহী পরিচালক মোঃ জুবায়ের আহম্মেদ শিমুল-এর প‌রিচালনা ও দিক‌নি‌র্দেশনায় এবং উদারতা যুব স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোহাইমিনুল-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন আল-আমিন; তত্ত্বাবধানে ছিলেন আবু তাহের। পরে সুবিধাভোগী পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি ফুডব্যাগে ছিল চাল ১০ কেজি, ভোজ্য তেল ১ লিটার, ডাল ২ কেজি, পেঁয়াজ ২ কেজি ও আলু ৫ কেজি। প্রধান অতিথি সঞ্জীব কুমার দাশ বলেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও অনিয়মিত আবহাওয়ার মতো জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মানুষের জীবিকা ও খাদ্য নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে এ ধরনের সহায়তা কার্যক্রম তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে এবং সামাজিক সহনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। সম্মানিত অতিথি সন্ন্যাসী কুমার মন্ডল বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় দরিদ্র পরিবারগুলো ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ অবস্থায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে খাদ্য সহায়তা ও টেকসই পুনর্বাসন কার্যক্রম জোরদার করা জরুরি। সভাপতির বক্তব্যে মোহাইমিনুল বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদানই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেলোয়ার, নজরুল, হারান, সোহেল, সুমন, সুমাইয়া, জান্নাতি ও সেলিমসহ স্থানীয় স্বেচ্ছাসেবক ও সংগঠনের সদস্যবৃন্দ। তারা সার্বিক ব্যবস্থাপনা ও বিতরণ কার্যক্রমে সক্রিয় সহযোগিতা প্রদান করেন। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে ভবিষ্যতেও ধারাবাহিক মানবিক সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত