বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মৎস্য ঘেরে হামলা: ৮ জনের বিরুদ্ধে মামলা অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় মৎস্য ঘেরে হামলা, কুপিয়ে জখম ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত মোঃ ইউনুস আলী (৪৮) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন ধুলিহর মাটিয়াডাঙ্গা গ্রামের আবুল কাশেম (৫৩), পিতা-মৃত কেরামত গাজী; মোঃ আবু সাইদ (২৬), পিতা-মোঃ মিজানুর রহমান;মোঃ মিজানুর রহমান (৪৮);
মোঃ খোকন (৪০), পিতা-মোসেল উদ্দীন বেগ; মোসেল উদ্দীন বেগ (৬৫) সহ ৮ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে ইউনুস আলী তার মৎস্য ঘেরে মাছের খাদ্য দিতে গেলে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা দা, লাঠি ও লোহার রড নিয়ে ঘেরে প্রবেশ করে গালিগালাজ ও হামলা চালায়। অভিযোগে বলা হয়, আবুল কাশেমের নির্দেশে অন্যরা তাকে মারধর শুরু করে এবং মোঃ আবু সাইদ ধারালো দা দিয়ে মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে।
এছাড়া এলোপাতাড়ি মারধরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং মোঃ মিজানুর রহমান তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি সোনার চেইন (আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা) নিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী।
এ ঘটনায় ইউনুস আলীর পক্ষে তার ভগ্নিপতির মাধ্যমে সাতক্ষীরা থানা-এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্রবিস্তারিত পড়ুন

  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা