বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

তালায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল অনাথ ঘোষের

সাতক্ষীরার তালা উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে অনাথ ঘোষ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাছিয়ারা গ্রামের ভোলা ঘোষের ছেলে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য শিরনা সুলতানা জানান, জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে অনাথ ঘোষ বাড়ি থেকে মাছিয়ারা ভোটকেন্দ্রের দিকে রওনা দেন। পথে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তারবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলিপুর কেন্দ্রে ভোট দিলেন ধানের শীষের প্রার্থী মো. আব্দুর রউফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর নির্বাচনী এলাকার আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রথমে ভোট দিয়েছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২নং কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমেই ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে বিজয়সূচক চিহ্ন দেখান বিএনপি মনোনীত ধানের শীষেরবিস্তারিত পড়ুন