সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় নতুন মুখের দাবি

সংরক্ষিত আসনে এমপি হিসেবে লায়ন আলিজা শারমিন মুন্নীকে চান নেতাকর্মীরা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রাজনীতিতে সাহসী, সংগ্রামী ও ত্যাগী নারী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন লায়ন আলিজা শারমিন মুন্নী।
২০০৪ থেকে জাতীয়তাবাদী রাজনীতির রাজপথে সক্রিয় এই নেত্রীকে সংসদের সংরক্ষিত নারী আসনে দেখতে চায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
শারমিন মুন্নী বর্তমানে ঢাকার বসবাস করলেও তাঁর রাজনৈতিক শিকড় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। পিতা মোঃ মানিক মিয়া ও মাতা মোসাঃ রোকেয়া বেগমের সন্তান তিনি।
শিক্ষা, পেশা ও রাজনীতি—এই তিন ক্ষেত্রেই নিজেকে দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য বিজ্ঞানে স্নাতক (BSc Health Science), জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক (LLB), জনস্বাস্থ্য বিষয়ে মাস্টার্স (MPH) সম্পন্ন করার পর বর্তমানে নয়াডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাজ করছেন জনস্বাস্থ্য নিয়ে। প্রশাসনিক ব্যবস্থাপনা ও মানবসম্পদ পরিচালনায় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি স্ট্রিট চিলড্রেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবেও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন।
রাজনৈতিক জীবনে লায়ন আলিজা শারমিন মুন্নী জিয়া আদর্শে বিশ্বাসী একজন পরীক্ষিত ও সংগ্রামী, জীবনের সাথে হার না মানা নেত্রী। তিনি কেন্দ্রীয় মহিলা দলের পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিএনপি মঠবাড়িয়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, দীর্ঘদিন ছিলেন ঢাকা মহানগর মহিলা দলের সাথে এবং ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন। জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের অন্যতম সদস্য হিসেবেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পথে তাঁকে একাধিকবার রাষ্ট্রীয় হয়রানির শিকার হতে হয়েছে। ২০১৮ সালে রমনা, শাহবাগ ও পল্টন থানার পাঁচটি মামলায় গ্রেফতার হয়ে প্রায় সাড়ে চার মাস কারাবরণ করেন। পরবর্তীতে মোট ১৮টি মামলায় আসামি করা হয় এবং তিন দিন ডিবি হেফাজতে রিমান্ড ভোগ করতে হয়। নানা নির্যাতন ও বাধা সত্ত্বেও তিনি রাজপথ ছাড়েননি; বরং আরও দৃঢ়ভাবে গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি কাজ করছেন একজন সফল উদ্যোক্তা হয়ে। নারী যুব সমাজকে কর্মমুখী করার জন্য ইতিমধ্যে কেয়ার গিভার ট্রেনিং চালু করার জন্য একাধিক জেলায় উদ্যোগ নিয়েছেন। Cure care giver নামে অ্যাপস তৈরি করে বেকার নারী ও যুবকদের কর্মসংস্থান তৈরি করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
মঠবাড়িয়াবাসীর মতে,শিক্ষিত, সৎ, দক্ষ ও ত্যাগী এই নেত্রী রাজনীতিতে নারী নেতৃত্বের শক্তিশালী উদাহরণ। নেতৃত্বগুণ, সততা, সাংগঠনিক দক্ষতা এবং মানবিক মূল্যবোধে তিনি সবার চেয়ে এগিয়ে। দূঃসময়ের রাজপথ কাঁপানো সংগ্রামী ভূমিকা তাঁকে বিএনপির তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তুলেছে।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, দলের দুঃসময়ে রাজপথে পরীক্ষিত, সাহসী ও বহুমুখী প্রতিভার অধিকারী লায়ন আলিজা শারমিন মুন্নীকে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে নারী নেতৃত্ব আরও শক্তিশালী হবে দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখতে পারবে এবং নতুন প্রজন্ম রাজনীতিতে অনুপ্রাণিত হবে।
দলীয় চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী ও শিক্ষিত নারী নেতৃত্বের যথাযথ মূল্যায়ন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন মঠবাড়িয়ার সর্বস্তরের মানুষ।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা