শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি

যশোরের মনিরামপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে মাদরাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাকোশপোল মাঝের পাড়ায় শিক্ষক মোহাম্মদ বাদল বিশ্বাসের বাড়িতে এই ঘটনা ঘটে। চক্রটি ঘরে রক্ষিত তিন ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় দেড় লাখ টাকা লুটে নিয়েছে বলে জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত শিক্ষকের ভাইপো মোনায়েম বিশ্বাস জানান- তার চাচা যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার একটি দাখিল মাদরাসার শিক্ষক।

ধারণা করা হচ্ছে, শুক্রবার দিনের কোনো এক সময় দুর্বৃত্তরা সুযোগ বুঝে বাদল বিশ্বাসের রান্নাঘরে ঢুকে হলুদের গুড়ার সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রেখে যায়। বিকেলে সেই হলুদ দিয়েই পরিবারের সদস্যরা ইফতারি ও রাতের খাবার প্রস্তুত করেন।

পরিবারের সদস্যরা জানান- শুক্রবার সন্ধ্যায় ইফতার করার পর থেকেই তারা অসুস্থবোধ করতে থাকেন। রোজার ক্লান্তি মনে করে তারা রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। সুযোগ বুঝে গভীর রাতে কোনো এক সময় চক্রটি ঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি তছনছ করে তিন ভরি স্বর্ণ এবং গরু কেনার জন্য গচ্ছিত রাখা নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের ঘুম ভাঙলে ঘরের দরজা ভাঙা এবং সব কিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। বাদল বিশ্বাসের পরিবারের সদস্যরা এখনো পুরোপুরি সুস্থ হননি।

মোনায়েম জানান- আসন্ন ঈদুল ফিতরে এলাকার ৪০ ব্যক্তি মিলে গরু কেনার জন্য এক লাখ ৫০ হাজার টাকা তার চাচার কাছে জমা রেখেছিলেন। জমানো সেই টাকাসহ তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান- ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম