বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

অন্তর্বর্তী সরকারের সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক ভারসাম্যপূর্ণ হয়েছে : প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক ভারসাম্যপূর্ণ হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। ১৬ বছরের ক্ষতি ১৮ মাসে পূরণ করা সম্ভব নয়, তবে দেশ দৃঢ়ভাবে স্বৈরাচারী আচরণ ও ব্যবস্থা থেকে সরে এসে গণতান্ত্রিক ভবিষ্যতের পথে এখন অগ্রসর হচ্ছে বলেও জানানো হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসা তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন অধ্যায়েবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান?

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি শিগগিরই সরকার গঠন করতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন সরকার গঠনকে ঘিরে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। নির্বাচন-পরবর্তী সময়ে এ বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়ে। সরকারি কাঠামো অনুযায়ী দেশে সর্বোচ্চ বেতন পান বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি মাসিকবিস্তারিত পড়ুন

জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে সই করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেলো। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এ মহতি কাজে অংশ নেওয়ার জন্য তিনি এনসিপিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে তার জন‍্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সবার সামনেরবিস্তারিত পড়ুন

জুলাই সনদে সই করলো এনসিপি

জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে সই করেন। এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল,বিস্তারিত পড়ুন

নির্বাচনে ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনে ওরা শুধু ভোট চুরি করেনি, বরং ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, জনগণের সামনে ভোট ডাকাতদের উন্মোচন করতে পেরেছি। পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গেছে, জনগণের সামনে আমরা বিরোধীদেরবিস্তারিত পড়ুন

তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

বগুড়া-৬ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর আগে তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ইসিতে চিঠি দেন। তিনি বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন দুটি থেকেই নির্বাচিত হন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) অনুযায়ী একজন সদস্য কেবল একটি আসনের প্রতিনিধিত্ব করতে পারেন। তারেক রহমান ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনি এলাকা-১৯০ ঢাকা-১৭ এরবিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগে দুর্নীতি হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগে কোনো দুর্নীতি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এসব নিয়োগ সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরে ‘হল অব ইন্টেগ্রিটি’-তে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিয়োগের ক্ষেত্রে অন্তত আমার দপ্তর থেকে কোনোবিস্তারিত পড়ুন

বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ফিরবেন লেখালেখিতে

দায়িত্ব শেষ করে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান। বিদায়বেলায় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি পুরোনো জীবনে ফিরে যাবো। কিছু লেখালেখি করবো। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।’ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো পূর্ণতা বা অপূর্ণতা থেকেবিস্তারিত পড়ুন

জুলাই সনদে সই করতে যমুনায় এনসিপি নেতারা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর অবশেষে জুলাই জাতীয় সনদে সই করছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ দলের নেতারা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় যমুনায় প্রবেশ করেন তারা। প্রতিনিধিদলে রয়েছেন- সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত

পুরো রমজানে সারাদেশে সরকারি-বেসরকারি সব নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। পরে তিনি আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। এর আগে গতকাল রোববার রমজান ঘিরে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সরকারি-বেসরকারি সব নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেনবিস্তারিত পড়ুন