বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

বিএনপির এমপিরা সংবিধান সংস্কারের শপথ নেবেন কিনা, যা বললেন সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামীকাল মঙ্গলবার সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে পৃথক দুটি শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। তবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে। এ নিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে জানান তিনি এই আমন্ত্রণ। আগামীকাল মঙ্গলবার বিকেলে (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান। এদিকে, আজ সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীরসাহেব চরমোনাই-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সংসদ সদস্য পদে নির্বাচিতদের শপথ পড়াতে চিঠি সিইসিকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ নিশ্চিত করেন বিষয়টি। তিনি বলেন, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো হয়েছে চিঠি। একটু আগেই পেয়েছি আমরা চিঠিটি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে ইসি। সংবিধান অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারেরবিস্তারিত পড়ুন

সাবেক এমপি কাজী শামসুর রহমানের কবর জিয়ারত করছেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান

দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার, ইসলামি চিন্তাবিদ ও সাবেক সংসদ সদস্য কাযী শামসুর রহমানের আজ সপ্তম মৃত্যুবার্ষিকী। সম্প্রতি মরহুমের কবর জিয়ারত ও দোয়া করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। এসময় তাঁর সাথে জাতীয় ও স্থানীয় জামায়াত নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাযী শামসুর রহমান ১৯৩৭ সালের ১ জানুয়ারি সাতক্ষীরা শহরের সুলতানপুরে জন্মগ্রহণ করেন ও ১৭ ফেব্রুয়ারি ২০০৬ সালে ইন্তেকাল করেন। তিনি ১৯৬৩ সালে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ থেকে এমএড ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবনেবিস্তারিত পড়ুন

এতিম পরিবারের মধ্য ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধুলিহর এলাকায় আত্মমানবতার কল্যাণে কাজে প্রতিষ্ঠিত ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদ। (১৬ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে ব্রহ্মরাজপুর বাজারের শামছুদ্দিন স্মৃতি মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে পবিত্র রমজান উপলক্ষে ৬ জন এতিম পরিবারের মধ্যে মাস ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক, সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিকবিস্তারিত পড়ুন