বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এতিম পরিবারের মধ্য ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধুলিহর এলাকায় আত্মমানবতার কল্যাণে কাজে প্রতিষ্ঠিত ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদ।

(১৬ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে ব্রহ্মরাজপুর বাজারের শামছুদ্দিন স্মৃতি মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে পবিত্র রমজান উপলক্ষে ৬ জন এতিম পরিবারের মধ্যে মাস ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক, সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য মোকলেছুর রহমান, মাওলানা মহিব্বুল্লাহ, সাংবাদিক শামীম রেজা, মেহেদী হাসান শিমুল, রনজিৎ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে পিছিয়ে পড়া অসহায়, দুস্থ, হতদরিদ্র ও অসুস্থ মানুষের সেবা ও সহযোগিতা করাই এই সংগঠনের মূল লক্ষ্য। মানুষের সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনই সংগঠনের প্রধান উদ্দেশ্য। বক্তারা আরও জানান, এই প্রতিষ্ঠান সম্পূর্ণ অরাজনৈতিক।

অনুষ্ঠানে ৬ জন এতিম পরিবারের মাসব্যাপী চাউল,ডাউল,ছোলা, ভোজ্য তেল,সিমাই,চিনি, মুড়ি, চানাচুর খেজুর, ডিটারজেন্ট,সাবান, নুডুলস, ইত্যাদি সামগ্রী বিতরণ করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া