সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধি: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ১০৫, সাতক্ষীরা-১ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে কলারোয়া উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

রোববার বিকেলে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, কলারোয়ার তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বোরখা পরা অবস্থায় অপ্রাপ্ত বয়স্করা ভোটাধিকার প্রয়োগ করেছে। কেরালকাতা ইউনিয়নের ১৪৪ নং ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা না করে দাঁড়িপাল্লার এজেন্ট ফলাফল ঘোষণা করেন, যা সম্পূর্ণ সন্দেহজনক। ১৪৭ নং সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ধীর গতিতে ভোট গ্রহণ করায় অনেকে ভোটাধিকার প্রয়োগ না করে চলে যায়। তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে চিকিৎসাজনিত কারণে ঢাকার অবস্থান করলেও জনৈক রবিউলের ভোট প্রদান করা হয়। এছাড়া জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রজাইনিং অফিসার কেন্দ্রে বসে ভোটারদের প্রভাবিত করেন।
এছাড়া সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কলারোয়া সরকারি জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয় ও মডেল হাই স্কুল কেন্দ্রে প্রবেশ করে প্রিজাইডিংঅফিসারের সাথে কথা বলেন, যা নির্বাচনি আচরণবিধি পরিপন্থি । এছাড়া জামাতের পৌর আমির ইউনুস আলী বাবুকে ১১ ফেব্রুয়ারি রাতে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ অনেক কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। উপজেলা বিএনপির মুখপাত্র রইছ উদ্দীন দাবি করেন, সংসদ নির্বাচনে আনসার নিয়োগে দলীয়করণ করা হয়েছে। তাদের বিভিন্ন কেন্দ্রে ভোট চাইতে দেখা গেছে। তিনি দাবি করেন, সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে আইনগত সহযোগিতা পাওয়া যায়নি। পরিশেষে তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, অতীতে কোনো নির্বাচনে প্রায় ৮০% ভোট প্রদানের নজির নেই। এক্ষেত্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের সম্মিলিত যোগসাজশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিকে পরাজয় বরণ করতে হবে-এটা খুবই দুঃখজনক।

তাই নির্বাচনের ফলাফল বাতিলপূর্বক পুনঃনির্বাচনের দাবি জানান অধ্যক্ষ রইছ উদ্দীন।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক