রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান?


সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি শিগগিরই সরকার গঠন করতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নতুন সরকার গঠনকে ঘিরে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। নির্বাচন-পরবর্তী সময়ে এ বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়ে।
সরকারি কাঠামো অনুযায়ী দেশে সর্বোচ্চ বেতন পান বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি মাসিক মূল বেতন হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা পান। বাংলাদেশের প্রধানমন্ত্রী পান ১ লাখ ১৫ হাজার টাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি দায়িত্ব-সংক্রান্ত যাবতীয় ব্যয় রাষ্ট্র বহন করে।
প্রধানমন্ত্রী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া বাবদ মাসে ১ লাখ টাকা পেয়ে থাকেন। তবে সরকারি বাসভবনে অবস্থান করলে এ ভাতা প্রযোজ্য হয় না। এছাড়া তিনি দৈনিক ৩ হাজার টাকা ভাতা, বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল সুবিধা পান।
জাতীয় সংসদের স্পিকার মাসিক ১ লাখ ১২ হাজার টাকা বেতন পান। এরপরের অবস্থানে রয়েছেন প্রধান বিচারপতি, যার মাসিক বেতন ১ লাখ ১০ হাজার টাকা। মন্ত্রীরা মাসে ১ লাখ ৫ হাজার টাকা এবং প্রতিমন্ত্রীরা ৯২ হাজার টাকা বেতন পান। একই পরিমাণ বেতন পান ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতা। উপমন্ত্রীরা মাসিক ৮৬ হাজার ৫০০ টাকা পান।
সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা। এর বাইরে আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিলসহ বিভিন্ন খাতে ভাতা পান তারা। পাশাপাশি সংসদ সদস্যরা বিমা সুবিধার আওতায় থাকেন।
দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান, যা পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। সরকারি প্রয়োজনে ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বা দপ্তর থেকে জিপ গাড়িও ব্যবহার করতে পারেন তারা।
জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। দেশের ভেতরে সফরের ক্ষেত্রে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দৈনিক ২ হাজার টাকা এবং উপমন্ত্রীরা দেড় হাজার টাকা ভাতা পান।
আইন অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কাঠামোর বাইরে নিজ পছন্দের একজন সহকারী একান্ত সচিব নিয়োগের সুযোগ পান। এছাড়া দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুইজন অফিস সহায়ক ও একজন পাচক সুবিধা পান তারা।
প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি ও একজন অফিস সহায়ক পান। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি ব্যবস্থাপনায় একটি করে মুঠোফোন সুবিধাও ভোগ করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

