বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
দেশের জন্য রক্ত দিবো জীবন দিবো কিন্তু চাঁদাবাজির জন্য ছেড়ে দিবো না- মুহাদ্দিস আব্দুল খালেক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘দেশ পরিবর্তনের জন্য জীবন দেওয়া সন্তানদের রক্তের ওপর দিয়ে কি চাঁদাবাজি, দখল বাণিজ্য, ঘুষ, ভাগবাটোয়ারা ও মামলা বাণিজ্য চলবে?’ প্রয়োজনে দেশের জন্য রক্ত দিবো জীবন দিবো কিন্তু চাঁদাবাজির জন্য ছেড়ে দিবো না সাতক্ষীরা সদর জামায়াতের উপজেলা দায়িত্ব বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দায়িত্বশীল বৈঠকে মুহাদ্দিস আব্দুল খালেক, ‘আমারা ন্যায়বিচার চায়,বিস্তারিত পড়ুন
তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলায় জেয়ালা পূর্বপাড়া নমশুদ্র ও রাজবংশীয় সর্বজনীন অষ্টম প্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব উপলক্ষে গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শাড়ি বিতরণ করেন সাংবাদিক আরিফ বিল্লাহ। ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জ্বল সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিখিল সরকার ও প্রকাশ মণ্ডলসহ অন্যান্যরা। অনুষ্ঠানে দাওয়াতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপিরবিস্তারিত পড়ুন
উত্তরবঙ্গকে পরিণত করব আমরা কৃষিশিল্পের রাজধানীতে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গকে পরিণত করব আমরা কৃষিশিল্পের রাজধানীতে। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ বেকার থাকবে না সেদিন। যখন কৃষি বিপ্লব হবে সবাই কাজ পেয়ে যাবে তখন। বলবেন আমাদের শুধু কৃষক বানিয়ে রাখবেন, না, আপনাদের ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে। বুধবার কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বলেন তিনি এ কথা। তিনটা নদীকে কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখবিস্তারিত পড়ুন
সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে নিয়োগ ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করা হয়েছে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁরা আচরণবিধি দেখার পাশাপাশি দায়িত্ব পাওয়া নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট এবং স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমকে দেবেন দিকনির্দেশনা। এ বিষয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। তাঁরা ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন
মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজ এবং চাঁদাবাজ মুক্ত সাতক্ষীরা গড়বো- অধ্যাপক ইদ্রিস আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার ১৪তম দিন ৪ঠা জানুয়ারি বুধবার তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা,লাবসা এবং বল্লীতে পথসভা এবং গণসংযোগ করেছেন। উক্ত নির্বাচনী জনসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক খোকন,বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

