শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
৪৪তম বিসিএস : বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন

৪৪তম বিসিএসে এক হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ আদেশ জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিয়োগসংক্রান্ত আদেশ জারি করা হয়, যা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে কর্মকর্তা নিয়োগবিস্তারিত পড়ুন
এটা দেশের দায়, পুরো সিস্টেমের দায় : ভিসা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা

‘বাংলাদেশি নাগরিকদের যে ভিসা দেওয়া হচ্ছে না, পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এই দায় স্বীকার করতে রাজি না আমি। এটা দেশের দায়, পুরো সিস্টেমের দায়। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, ব্যক্তিগতভাবে আমারও না।’ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, ‘পৃথিবীজুড়ে প্রচুর সুযোগ আছে। আমরা তা নিজেদের দোষে ব্যবহার করতে পারছি না। ভিসা দেয় না, এর জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। প্রধান উপদেষ্টাবিস্তারিত পড়ুন
কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : সরকারের বিবৃতি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।বিস্তারিত পড়ুন
নতুন বাংলাদেশকে পীঠে নিয়ে ১৩ তারিখের সূর্য উদিত হবে : ডা. শফিকুর রহমান

নতুন বাংলাদেশকে পীঠে নিয়ে ১৩ তারিখের সূর্য উদিত হবে। আমাদের সামনে নির্বাচন। দুটি ব্যালট, গণভোট এবং সাধারন নির্বাচন। আল্লাহ আমাদেরকে হায়াত দিলে ১২ তারিখ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরবিস্তারিত পড়ুন
কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর বিধান অনুযায়ী দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে সবার জন্য সমান বিচার থাকবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এমন বিচার ব্যবস্থা চাই যেখানে সাধারণ মানুষের মতো ক্ষমতাবানদেরকেও একই আইনেরবিস্তারিত পড়ুন
সং*ঘর্ষে জাবের গু*লিবিদ্ধ, রাকসুর জিএস আহ*ত: দাবি ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, জাবের গুলিতে আহত হয়েছেন। আহতদের মধ্যে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও রয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ সংঘর্ষ হয়। এক বার্তায় ইনকিলাব মঞ্চ জানায়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা -শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’ জানা গেছে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায়বিস্তারিত পড়ুন
বিএনপির নির্বাচনী ইশতেহারে যা আছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান জানান, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে।’ পবিত্র কুরআন তিলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন,বিস্তারিত পড়ুন
তারেক রহমানের আইকনিক ‘আই হ্যাভ এ প্ল্যান’ উন্মোচিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পুনর্গঠনের এখনই সময়। প্রায় ২০ কোটি মানুষের জন্য একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র গড়ে তুলতে বিএনপি সুনির্দিষ্ট ও খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের বাস্তবসম্মত পরিকল্পনাকেই তারেক রহমানের তার আইকনিক ‘আই হ্যাভ এ প্ল্যান’ হিসেবে অভিহিত করেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের প্রয়োজন ও প্রত্যাশা থেকেই বিএনপির পরিকল্পনা প্রণয়নবিস্তারিত পড়ুন
রাষ্ট্রক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে দলটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ’ অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আদর্শ থেকে বিচ্যুত হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে দেশকেবিস্তারিত পড়ুন
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাআল্লাহ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলেবিস্তারিত পড়ুন

