বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সদ্য জেগে ওঠা প্রাণসায়ের খাল পুনঃমৃতকরণের অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদী বন্ধন ও অবস্থান কর্মসূচি

সাতক্ষীরার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী প্রাণসায়ের খালকে পুনরায় দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে ব্যাপক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “সদ্য জেগে ওঠা প্রাণসায়ের খাল পুনঃমৃতকরণের অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদী বন্ধন” শীর্ষক এ কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা খাল রক্ষারবিস্তারিত পড়ুন
মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে ধুলিহর ফোরকানিয়া মক্তবের স্বাগত মিছিল

আহলান সাহলান মাহে রমজান, রমজানের পবিত্রতা বজায় রাখুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ধ্বনিতে মুখরিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পাড়া মহল্লা। আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে মাহে রমজানের প্রথম রোজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গোবিন্দপুর ফোরকানিয়া মক্তবের কমলমতি ছাত্র-ছাত্রীরা আজ ১৮ই ফেব্রুয়ারি সকাল ০৭ টার সময় গোবিন্দপুর গ্রামের বিভিন্ন পাড়া মহল্লার রাস্তায় স্বাগত মিছিল অংশগ্রহণ করে। শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রীরা এই মিছিলের অংশগ্রহণ করে।বিস্তারিত পড়ুন

