বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে এ পদত্যাগপত্র দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ-সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারেরবিস্তারিত পড়ুন

দাম বাড়লেই ‘মিষ্টি কুমড়োর বেগুনি’, ‘কাঠালের বার্গারের’ মতো রেসিপি দিতেন শেখ হাসিনা

প্রতিবছরই রোজা শুরু হওয়ার আগে থেকে বাড়তে শুরু করে নিত্যপণ্যের দাম, এবারও তার ব্যতিক্রম নয়। লেবুর দাম আকাশছোঁয়া, বেগুনে লেগেছে আগুন। আওয়ামী সরকারের আমলেও থাকতো নিত্যপণ্যের এমন চড়া দাম। তখন অবশ্য কোনো সবজির দাম বাড়লে তার বিকল্প কি খাওয়া যায়, তা নিয়ে বেশ ইউনিক রেসিপি দিতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালের রমজান মাসে যখন বেগুনের দাম অনেক বেশি ছিল তখন সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, বেগুন দিয়ে বেগুন না খেয়ে অন্যান্যবিস্তারিত পড়ুন

দেবহাটায় সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দেবহাটা প্রেসক্লাব মিলনায়তনে শান্তি ও সামাজিক সংহতি সার্কেল সাতক্ষীরা এর আয়োজনে বাংলাদেশের কানাডিয়ান হাইকমিশনের অর্থায়নে এবং রূপান্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিট দ্যা প্রেসে মুল প্রবন্ধ তুলে ধরেন যুব প্রতিনিধি সুমাইয়া পারভীন রিজমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুলবিস্তারিত পড়ুন

সুন্দরবন দিবসকে জাতীয় দিবস ঘোষনার দাবিতে স্মারকলিপি পেশ

১৪ ফেব্রয়ারি জাতীয় সুন্দরবন দিবস ঘোষনা ও পালনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। সুন্দরবন দিবস উদ্যাপন কমিটি সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ থেকে (২২ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারক রিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম ম‌ঈন। এসময় উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক এবং সাতক্ষীরা জেলা সুন্দরবন দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মাধব চন্দ্রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের বিপি দিবস পালন

বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা বি.পি’র ১৬৯ তম জন্মদিন বি.পি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ ফেব্রুয়ারি বি.পি দিবস উপলক্ষে জেলা স্কাউট ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা রোভার এর কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা রোভার স্কাউটসের সম্পাদক আবু তালেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক, সাবেক সম্পাদক এস এম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষবিস্তারিত পড়ুন

দেবহাটায় ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বায়ান্ন’র ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা দেবহাটার ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনিয়ন পরিষদ পরিষদের আয়োজনে ধোপাডাঙ্গায় প্রয়াত এ ভাষা সৈনিকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য নাজিম উদ্দিন, ইউপি ডাঃ নজরুল ইসলাম, আবুল হোসেন, মহিলা ইউপি সদস্যা রেহেনা খাতুন, জুলেখা খাতুন সহবিস্তারিত পড়ুন

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

সাতক্ষীরার তালায় আদালতের নির্দেশ অমান্য করে জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে দখলচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পাচরোখি বিলে এ ঘটনা ঘটে। পাচরোখি গ্রামের এসমাইল পাড়ের ছেলে এরশাদ আলী জানান, তিনি একই গ্রামের রেজাউল ইসলামের কাছ থেকে পাচরোখি মৌজার ১২৩৫ নম্বর দাগের ০.০২৪০ শতক জমি ২০২৫ সালে ক্রয় করেন এবং এরপর থেকে দখলে আছেন। রোববার সকালে তার অনুপস্থিতিতে মৃত আ. রহমানের মেয়ে জবেদা বেগম, সালমান সরদার, নজরুলবিস্তারিত পড়ুন