ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত জামায়াত আমিরের

রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বনানি কবরস্থানে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে দলের অন্য নেতাকর্মীরাও ছিলেন। এর আগে, সকালে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান,বিস্তারিত পড়ুন
জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ইসির আলোচনা সভা

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই আলোচনা সভা। ইসি’র জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান সূচি থেকে জানা গেছে, জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে আগামী ১৭ ফাল্গুন, ২ মার্চ (সোমবার) সকাল ১১টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি’। আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরবিস্তারিত পড়ুন
এমপি হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আ’লীগের হামলা, পুলিশসহ আহত ২০

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশসহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি এবং আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের লোকজন সংঘটিতবিস্তারিত পড়ুন
অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠিয়েছেন তিনি। শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছি।’ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২১ নভেম্বর। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন। একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি সরকার গঠনবিস্তারিত পড়ুন
জুনিয়র বৃত্তির ফল প্রকাশ, নির্বাচিত ৪৬২০০ জন

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দুই ক্যাটাগারিতে নির্বাচিত হয়েছে ৪৬ হাজার ২০০ জন। এরমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ এবং সাধারণ ক্যাটাগরিতে পেয়েছে ৩১ হাজার ৫০০ জন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এ ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের ঘোষণা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিতবিস্তারিত পড়ুন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল বুধবার, দেখবেন যেভাবে

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। এদিন বেলা ১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম ড এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৮বিস্তারিত পড়ুন
যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু হলে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

দুর্নীতি, দুঃশাসন, টেন্ডার ও চাঁদাবাজমুক্ত সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা রাষ্ট্রে চালু করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, সুদ ভিত্তিক অর্থনীতির কারণেই আমাদের জাতীয় অর্থনীতি আজ বিপর্যস্ত। এতে পুঁজিপতির পুঁজি বাড়ছে; দরিদ্ররা হয়ে পড়ছেন আরো হতদরিদ্র। দুর্নীতিও বাড়ছে অপ্রতিরোধ্য গতিতে। তাই দেশের অর্থনৈতিক সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশকে দুর্নীতি ও বেকারত্বমুক্ত করতে যাকাত ও কর্জে হাসানাভিত্তিক ইসলামী অর্থনীতি চালুর কোনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে কাজ করলে স্থায়ী নিষেধাজ্ঞা: দূতাবাস

অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে কাজ করলে দেশে ফেরত পাঠানোসহ ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভিসা সংক্রান্ত এক সতর্কবার্তায় দূতাবাস এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে সংশ্লিষ্ট ভিসা নিয়ম ভালোভাবে জেনে নেওয়া জরুরি। বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবসায়িক বৈঠক বা চুক্তি সংক্রান্ত আলোচনার জন্য ব্যবহার করা গেলেও এ ভিসায় কোনো ধরনের কাজ করার অনুমতি নেই। কাজ করতে হলে আলাদাবিস্তারিত পড়ুন
ধুলিহরে চুরির মালামাল সহ দুই চোর আটক

ধুলিহরে চুরির মালামাল সহ দুই চোর আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতে কোমরপুর দক্ষিণ পাড়া থেকে চুরির মালামাল সহ হাতেনাতে ধরে গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত দুই চোর হলো কোমরপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র নাজমুল(৪৬) ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এরশাদ আলীর পুত্র আব্দুল্লাহ(৩৮)। কোমরপুর গ্রামের বাসিন্দা শহিদুল সরদার বলেন, বিগত কয়েক দিন যাবত কোমরপুর গ্রামের বিভিন্ন স্থানে চুরি সংঘটিত হচ্ছে আমি সহ আরো কয়েক জন দেখতে পায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ভাই বউ ও ছোট ভাইকে হত্যা চেষ্টা মামলায় বড় ভাইকে ১ বছরের সাজা

ছোট ভাই এর বউ ও ছোট ভাইকে হত্যা চেষ্টা মামলায় বড় ভাইকে ১ বছরের সাজা। মামলা সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের আকবর আলীর বড় পুত্র আবু বক্কার ছোট ভাইদের ভিটা বাড়ি থেকে উচ্ছেদ করে ভিটা বাড়ির জমি জবরদখল করে নেই। এতে বাধা প্রদান করেন অন্যান্য ছোট ভায়েরা, সেই হিংসার বসবতি হয়ে আবু বক্কর তার ছোট ভাই বউ আনোয়ারা খাতুন ও সহোদর ভাই আবু সাঈদকে লোহার রড দিয়ে মারধর করে।বিস্তারিত পড়ুন

