বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া অন্তবর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ হবে। এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ–সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়েবিস্তারিত পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেসামরিক বিমানবিস্তারিত পড়ুন

আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থমন্ত্রী আমীর খসরু

আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি সময় নিয়ে কথা বলি। আজকে সবেমাত্র মন্ত্রণালয়ে আসলাম। সবকিছু রিভিউ করি তারপরে কথা বলি। আমরা কাজে বিশ্বাসী। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার (২২ ফেব্রুয়ারি) আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন তিনি। এসময় পরিকল্পনা নিয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে মন্ত্রী এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অধিবেশন শুরু হলে অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন ১৫ দিন আগে করতে হবে। সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

পদত্যাগপত্র দিয়েই শিক্ষামন্ত্রীর বিদায়ী শুভেচ্ছা পেলেন ঢাবি ভিসি!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান রোববার শিক্ষা মন্ত্রণালয়ে যান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে দেখা করে তিনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান। এরপর মন্ত্রীর হাতে তুলে দেন পদত্যাগপত্র। উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করে সঙ্গে সঙ্গেই তাকে ‘বিদায়ী শুভেচ্ছা’ লেখা ফুলের তোড়া তুলে দেন মন্ত্রী। তাতে লেখা ছিল ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান-কে শুভেচ্ছা; ড. আ ন মবিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে এ পদত্যাগপত্র দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ-সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারেরবিস্তারিত পড়ুন

দাম বাড়লেই ‘মিষ্টি কুমড়োর বেগুনি’, ‘কাঠালের বার্গারের’ মতো রেসিপি দিতেন শেখ হাসিনা

প্রতিবছরই রোজা শুরু হওয়ার আগে থেকে বাড়তে শুরু করে নিত্যপণ্যের দাম, এবারও তার ব্যতিক্রম নয়। লেবুর দাম আকাশছোঁয়া, বেগুনে লেগেছে আগুন। আওয়ামী সরকারের আমলেও থাকতো নিত্যপণ্যের এমন চড়া দাম। তখন অবশ্য কোনো সবজির দাম বাড়লে তার বিকল্প কি খাওয়া যায়, তা নিয়ে বেশ ইউনিক রেসিপি দিতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালের রমজান মাসে যখন বেগুনের দাম অনেক বেশি ছিল তখন সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, বেগুন দিয়ে বেগুন না খেয়ে অন্যান্যবিস্তারিত পড়ুন

দেবহাটায় সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দেবহাটা প্রেসক্লাব মিলনায়তনে শান্তি ও সামাজিক সংহতি সার্কেল সাতক্ষীরা এর আয়োজনে বাংলাদেশের কানাডিয়ান হাইকমিশনের অর্থায়নে এবং রূপান্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিট দ্যা প্রেসে মুল প্রবন্ধ তুলে ধরেন যুব প্রতিনিধি সুমাইয়া পারভীন রিজমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুলবিস্তারিত পড়ুন

সুন্দরবন দিবসকে জাতীয় দিবস ঘোষনার দাবিতে স্মারকলিপি পেশ

১৪ ফেব্রয়ারি জাতীয় সুন্দরবন দিবস ঘোষনা ও পালনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। সুন্দরবন দিবস উদ্যাপন কমিটি সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ থেকে (২২ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারক রিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম ম‌ঈন। এসময় উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক এবং সাতক্ষীরা জেলা সুন্দরবন দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মাধব চন্দ্রবিস্তারিত পড়ুন