ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় ট্রলির চাকায় প্রাণ গেলো স্কুল ছাত্রের

সাতক্ষীরার কলারোয়ায় ইটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে সজীব হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর খাঁপাড়ার আতিয়ারের মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সজীব উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে ও পৌরসদরের বেত্রবতী হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। স্কুলের পাশে সে পরিবারের সাথে বসবাস করতো। প্রত্যক্ষদর্শীরা জানান- নিজ গ্রাম আগুনপুর থেকে বাইসাইকেলযোগে কলারোয়ার বাসায় আসার সময় আলাইপুরের আতিয়ারের মোড়ে পৌছুলে একটি ইটবাহী ট্রলি সামনেরবিস্তারিত পড়ুন
ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সেবা চালু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় এই সিদ্ধান্ত এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কে জমে থাকা অচলাবস্থা কাটানোর প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখাবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জ-পুলেরহাট সড়কে ট্রলির ধাক্কায় চাচা-ভাতিজা হতাহত

যশোরের রাজগঞ্জ-পুলেরহাট সড়কে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা নিহত ও ভাতিজা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (৪৫) ও আহত আব্দুর রহমান (৩০) সম্পর্কে চাচা ভাতিজা। তারা উভয়েই মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের রোহিতা কোদলাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়- বিকেলে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সদর উপজেলার মাহিদিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রলিরবিস্তারিত পড়ুন
শ্যামনগরে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গাবুরা ইউনিয়নের ৫০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন অংশগ্রহণকারীকে (১৮ জন নারী ও ৭ জন পুরুষ) নিয়ে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে ৩ দিন ব্যাপী লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান। একপেশে ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে ফাইনালে। যেখানে বাঘিনীদের প্রতিপক্ষ ভারত। আজ শুক্রবার ব্যাংককে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি খুব একটা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলীয় পুঁজি দাঁড়ায় ১১০ রান। বাঘিনীদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে, ৩২ বল খেলে ৫টি চার হাঁকিয়ে অপরাজিত থাকেন বাংলাদেশ ‘এ’ দলেরবিস্তারিত পড়ুন
স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব হলেন ইফতেখারুল ইসলাম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের একান্ত সচিব পদে এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে পদায়ন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব পদে করা হলো পদায়ন। জনস্বার্থে জারি করা এ আদেশবিস্তারিত পড়ুন
রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

রমজানে বাড়বে না নিত্যপণ্যের দাম বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আজ শুক্রবার কুমিল্লার মুরাদনগরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে বলেন এসব কথা। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর তিনি এই প্রথম কুমিল্লায় তার নিজের সংসদীয় আসনে এসেছেন। এ সময় তার নেতাকর্মীদের এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, আমরা দায়িত্ব পালন করার জন্য একশতভাগ চেষ্টা করব। উচ্ছৃঙখলতা সৃষ্টিরবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে গাঁজা জব্দ ৭৩ কেজি

হবিগঞ্জ-৫৫ বিজিবি মাদক বিরোধী অভিযানে আড়াই লক্ষাধিক টাকা মূল্যের ৭৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালে উদ্ধার করা হয় এই গাজা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশবিস্তারিত পড়ুন
ইরানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট

ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিমানটিতে থাকা দুই পাইলটের একজন নিহত হয়েছেন। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি হামাদান ও মার্কাজি প্রদেশের মধ্যবর্তী নওবারান জেলায় ঘটেছে। হামাদানের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর হামজে আমরায়ি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ তৎপরতা শুরু করে। এদিকে বিমানে থাকা অন্য পাইলট অক্ষত অবস্থায়বিস্তারিত পড়ুন
ক্রেতা সেজে ম্যাজিস্ট্রেট বাজারে, পরিচয় প্রকাশ করে জরিমানা

ক্রেতা সেজে ছদ্মবেশে বাজারে ঢুকে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট। পরে পরিচয় প্রকাশ করেই চালালেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৭ দোকানকে করলেন জরিমানা। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকালে মাদারীপুরের শিবচর পৌর বাজারে এমন ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। সকাল ১০টার দিকে তিনি বোরকা পরে সাধারণ ক্রেতা সেজে বাজারের মাছ, মাংস, ফল ও মুদি দোকানগুলো দেখেন ঘুরে। এ সময় অতিরিক্ত দামেবিস্তারিত পড়ুন

