ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম

বিয়ের প্রতিশ্রুতি এবং নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকা থেকে তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের করা মামলায় ১০ ফেব্রুয়ারি হিরো আলমের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা

মহান আল্লাহ তায়ালা বছরের বিভিন্ন মৌসুমকে বিভিন্ন ফসলের জন্য অপেক্ষাকৃত উপযোগী করে সৃষ্টি করেছেন। যদি সেই নির্দিষ্ট মৌসুমে তার উপযোগী ফসলের চাষ করা হয় তবে অধিক লাভবান হওয়া যায়। তেমনি করে বছরের কোন কোন মাস ও তার দিবা রাত্রিকেও তিনি ইবাদতের জন্যে বিশেষভাবে বরকতময় ও বৈশিষ্ট্যমন্ডিত করে রেখেছেন। এ সকল বরকতময় সময়গুলোতে সামান্য মেহনত করে যে বিশাল প্রতিদানের অধিকারী হওয়া সম্ভব, তা অন্য সময়ে অধিক মেহনত করেও অর্জন করা সম্ভব নয়।বিস্তারিত পড়ুন
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে পথচলা শুরু করলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে পথচলা শুরু করলেন চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ। ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৩ বারের সাবেক আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে সংসদ সদস্য হিসেবে পথচলা শুরু করেছেন ২৯১, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সদ্য নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। এ সময় উপস্থিতবিস্তারিত পড়ুন
দীর্ঘ প্রবাস জীবনের পর মরদেহ ফিরল মাছখোলা ক্লাবমোড়ে, স্থানীয়রা জানালেন শেষ শ্রদ্ধা

দীর্ঘ প্রবাস জীবনের পর সৌদি প্রবাসী সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা ক্লাবমোড় নিবাসী মরহুম আবু বকরের মরদেহ নিজ গ্রামে ফিরেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় মাছখোলা ক্লাবমোড়ের মাঠে তাঁর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। মরহুম আবু বকর দীর্ঘ ২৩ বছর চাকরির সুবাদে সৌদিতে ছিলেন। গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সৌদিতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুব জামায়াতের সেক্রেটারি মোঃ জাকিরবিস্তারিত পড়ুন
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে অনুভূত হয় এ ভূমিকম্প। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উত্তপত্তি বলে জানিয়েছে ইএমএসসি। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও। আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন গণমাধ্যমকে জানান, ভূমিকম্পেরবিস্তারিত পড়ুন
ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাশেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা এবং পশ্চাৎপদ প্রায় পাঁচ কোটিবিস্তারিত পড়ুন
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দুইবারের সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবারের নির্বাচনে স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান পান ৪৬ হাজার ২৬৩ ভোট। প্রায় ৪৯ হাজারের বেশি ভোটেরবিস্তারিত পড়ুন
আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলার উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি-নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়; আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি-দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন
রমজানে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি, ক্ষতি পুষিয়ে নেয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী

পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজানসহ আরও কয়েকটি ছুটিসহ মোট ৩৬ দিনের টানা ছুটিতে যাচ্ছে স্কুলগুলো। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসের ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হবে। এই ছুটি টানা ৩৬ দিন চলবে। এরমধ্যে হিন্দু ধর্মালম্বীদের একটি পূজা, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর, মহান স্বাধীনতারবিস্তারিত পড়ুন
ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিএনপিতে যোগদানকারীদের শুভেচ্ছা জানাল সাতক্ষীরা ছাত্রদল

নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে সদ্য বিএনপিতে যোগদানকারী সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে ডক্টর রবিউল ইসলাম খানের কার্যালয়ে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে বিএনপিতে যোগদানকারীদের এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানসহ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদানকারী সদস্যদের শুভেচ্ছা জানান। এবিস্তারিত পড়ুন

