শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

নির্বাচন কমিশনকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনবলেছেন, উনার এই ধরনের কথা শুনে আমরা একদম অভ্যস্ত। উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতেন, অথচ দেখা করে দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন। এই গালি উনার নতুন নয়। আজ সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর নবনির্বাচিত কমিবিস্তারিত পড়ুন

পে-স্কেল নিয়ে বড় সুখবর

জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য অতিরিক্ত প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এসব বিষয় নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একাধিক সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেট বিষয়ে (১৩ মে) অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ নির্দেশনা দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নামবিস্তারিত পড়ুন

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দলটি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে রিজভী জানান,বিস্তারিত পড়ুন

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবকে এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে র‌্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। সেই আইনের অধীনে একটি এলিট ফোর্স থাকবে, যারা নতুন প্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করবে। নতুন বাহিনীটি র‍্যাবের বর্তমান কাঠামোর সংস্কার হতেবিস্তারিত পড়ুন

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

পুনরায় কোনো গণঅভ্যুত্থান ঘটলে সংস্কারের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনী কারচুপির অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনেরও বিচার করা হবে। ‎সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদবিস্তারিত পড়ুন

শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন। আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি,বিস্তারিত পড়ুন

স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান

স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। ১৭ মে, রাবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করা হয়। ২ জুন থেকে বৃহত্তর কর্মসূচির প্রস্তুতি হিসেবে বিভাগীয় সমাবেশ এবং ৭ জুন থেকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায় শূন্য হয়ে পড়ছে গ্রাম বাংলার নিদর্শন ধানের গোলা। কয়েক যুগ আগেও গ্রামাঞ্চলের অনেকের কৃষকের বাড়িতে ধান রাখার জন্য ধানের গোলা থাকতো। সেটি এখন অনেকটা স্মৃতি। মাঠের পর মাঠ ধান ক্ষেত থাকলেও অধিকাংশ কৃষকের বাড়িতে নেই ধান মজুদ করে রাখা বাঁশের তৈরী গোলাকৃতির ধানের গোলা। একসময় কন্যা পাত্রস্থ করতে বর পক্ষের বাড়িতে ধানের গোলার খবর নিতো কন্যা পক্ষের বাড়ির লোকজন।বিস্তারিত পড়ুন

দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা : ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা। এজেলায় ৪৩টি ভূমি সেবা কেন্দ্র রয়েছে। ভূমিসেবা জনগণের দোরগোঁড়ায় পৌছে দিতে ৭টি উপজেলা ভূমি অফিস,২টি পৌর ভূমি অফিস ও ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস কাজ করে যাচ্ছে। তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ১৯ মে হতে ২১ মে পরযন্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়

ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭মে) কলারোয়া পৌরসভার হলরুমে দিনব্যাপী ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। কলারোয়ার সিনিয়র ফিল্ড অফিসার মাসুম বিল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এমইপি গ্রুপের খুলনা ডিভিশনের ডিএসএম হাবিবুর রহমান। ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরার টিএসএম ইব্রাহিম (এমইপি গ্রুপ), কলারোয়া পল্লি বিদ্যুৎ এর সদস্য পল্লব দাস,বিস্তারিত পড়ুন