মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধ না হওয়া| ঘনঘন লোডসেডিং এবং রাতের আধারে মাছের ঘেরে ডাকাতির ঘটনায় উত্তাপ ছাড়িয়ে পড়েছে| দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি| সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ সভকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা| উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা থানর ওসি (তদন্ত) রেজাউল করিম, দেবহাটা উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, দেবহাটাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমান (৪৫) নামে এক কাঁকড়া আহরণকারী জেলের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে বনবিভাগের বিরুদ্ধে। সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা সহযোগী জেলেরা। নিহত আমিনুর রহমান স্থানীয় আকসেদ গাজীর ছেলে। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো এদিনও তিনি অন্য জেলেদের সঙ্গে সুন্দরবনের শতমুখি খালে কাঁকড়া আহরণে যায়। সহযোগী জেলেদের দাবি, তারাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গ্রাম আদালত শক্তিশালীকরণে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। সভায় জেলার সাতটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং ৭৭ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোকছেদ আলী কল্যাণ ট্রাস্টের সভাপতি শেখ মফিজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কাশিপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মমিনউদ্দীন, বিশিষ্ট সমাজসেবকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি ও সাতক্ষীর জেলা জামায়াতের নায়েবে আমীর কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মঈনুল হক’র স্ত্রী সাতক্ষীরা জেলা জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাজকিরা হক ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (১৭ মে) সন্ধ্যা ৭ ঘটিকার সময় পৌরসভাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, এক কন্যা নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। আমরা চাই ভালো নির্বাচনের একটা সংস্কৃতি চালু হোক।’ সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনিবিস্তারিত পড়ুন
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ এ সিদ্ধান্তের কথা জানান। ধর্মমন্ত্রী বলেন, কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী মঙ্গলবার (১৯ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এদিকে,বিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে বন্ধ হচ্ছে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতের ভাতা

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করতে যাচ্ছে ভারত। দেশটির পশ্চিমবঙ্গে আগামী মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার আজ অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি হলো ধর্মভিত্তিক শ্রেণিবিন্যাসের ভিত্তিতে সরকারি আর্থিক সহায়তা আগামী জুনবিস্তারিত পড়ুন
সমালোচনার মুখে অ্যাটকোর সিদ্ধান্ত প্রত্যাহার

সমালোচনার মুখে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক-সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৮ মে) সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অ্যাটকোর সম্মানিত সব সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রোববার (১৭ মে) সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র-সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং: অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো। চিঠিতে আরওবিস্তারিত পড়ুন
ঈদুল আজহা : দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঈদুল আযহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫বিস্তারিত পড়ুন

