মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চল ক্যাম্পবেলটাউনে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে সুমন আহমেদ নামে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। ঘটনাটিকে দেশটির পুলিশ ‘অত্যন্ত সহিংস ও হৃদয়বিদারক পারিবারিক অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে রেমন্ড অ্যাভিনিউর একটি বাড়ি থেকে ৪৬ বছর বয়সী এক নারী এবং ১২ ও ৪ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন
আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে চীন-রাশিয়া

মস্কো-বেইজিং সম্পর্ককে বিশ্বে একটি ‘স্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করেছেন। মঙ্গলবার (১৯ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুই দিনের চীন সফরের আগে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, রাশিয়া ও চীন অন্য কোনো দেশের বিরুদ্ধে জোট গড়তে চায় না। এ দুই দেশ ‘শান্তি ও সর্বজনীন সমৃদ্ধির’ জন্য একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, এই চেতনাবিস্তারিত পড়ুন
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে বার্তা দিল জাতিসংঘ

গাজায় ‘গণহত্যা’ ঠেকাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ড ও অধিকৃত পশ্চিম তীরে ‘জাতিগত নিধন’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। সোমবার (১৮ মে) জাতিসংঘের মানবাধিকার দপ্তর প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মে পর্যন্ত গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর কার্যক্রম তদন্ত করেছে জাতিসংঘ। এতে বলা হয়েছে, ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। অনেক ক্ষেত্রে এসব কর্মকাণ্ড যুদ্ধাপরাধবিস্তারিত পড়ুন
কানাডার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে চালু থাকা কানাডার সঙ্গে যৌথ মহাদেশীয় প্রতিরক্ষা বোর্ডে আর অংশ নেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, কানাডা তার প্রতিরক্ষা সংক্রান্ত দায়বদ্ধতা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। সোমবার (১৮ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের উপ-প্রতিরক্ষামন্ত্রী এলব্রিজ কোলবি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার দপ্তর ‘পার্মানেন্ট জয়েন্ট বোর্ড অন ডিফেন্সে’ অংশগ্রহণ স্থগিত করছে। এই ফোরামের কার্যকারিতা ও উপকারিতা নতুন করে মূল্যায়ন করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন
সংসদে ভূমিকা রাখতে দলীয় নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের (এমপি) প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৮ মে) বিকেলে এক সভায় দলের নবনির্বাচিত নারী এমপিদের তিনি এ নির্দেশ দেন। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় সংসদে বক্তব্য রাখার ক্ষেত্রে নারী এমপিদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল আইনজীবীর

সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার (৫০) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইনজীবী কামরুন নাহার রাজারবাগান এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তিনি সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী ছিলেন। নিহতের ভগ্নীপতি অ্যাড. ফাহিমুল জানান, রাত ৮টার দিকে তিনি বাড়ির সামনে আমবাগানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মতবিনিময় সভা

সাতক্ষীরায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। দুনিয়ার মজদুর এক হও! স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মতবিনিময় সভা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের জোর দাবি জানানো হয়। একই সাথে ইরানে মার্কিন-ইসরাইলি হামলা, ফিলিস্তিনে গণহত্যা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ বন্ধের আহ্বানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অপরিপক্ক ল্যাংড়া আম সংগ্রহের কারণে আম জব্দ করেছে প্রশাসন

পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে আম পাড়া ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে তা পাকানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরিপক্ক ল্যাংড়া আম জব্দ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। সোমবার (১৮ মে) সকালে সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের পলাশপোলস্থ নবজীবন ইনস্টিটিউটের পাশে আলিপুর এলাকার মিজান নামের ঐ ব্যক্তি প্রশাসনের বেধে দেওয়া নির্দেশনা অমান্য করে ক্রয়কৃত আম গাছ থেকে অপরিপক্ক আম পারছিল। এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসন ও সাতক্ষীরা কৃষি অফিস। ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন
শ্রমিক কল্যাণ ফেডারেশন
কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে অসহায় শ্রমিক মোঃ আব্দুর রাজ্জাককে একটি ভ্যান উপহার প্রদান করা হয়েছে। জীবিকার সংগ্রামে সহায়তা ও স্বাবলম্বী করে তুলতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। সোমবার (১৮ মে) বিকেলে কলারোয়া আল-আমিন ট্রাস্টের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে হেলাতলা ইউনিয়নের হেলাতলা গ্রামের শ্রমিক আব্দুর রাজ্জাকের হাতে ভ্যানের চাবি তুলে দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষবিস্তারিত পড়ুন
শ্মশানে ফেলে রেখে যাওয়া
কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান

সাতক্ষীরার কলারোয়া হরিতলা শ্মশানঘাটের নির্জন এক কোণে পড়ে ছিল একটি অসহায় অন্ধ ঘোড়া। বয়সের ভার আর দুই চোখের আলো হারিয়ে প্রাণীটি হয়ে উঠেছিল মালিকের কাছে বোঝা। তাই এক গভীর রাতে ঘোড়াটিকে শ্মশানের পাশে ফেলে রেখে চলে যায় তার প্রকৃত মালিক। ক্ষুধা, তৃষ্ণা আর অবহেলায় মৃত্যুর প্রহর গুনছিল নির্বাক প্রাণীটি। কিন্তু মানবতা তখনও হারিয়ে যায়নি। ঘটনাটি নজরে আসে কলারোয়া পৌরসদরের ঝিকরা গ্ৰামের কলেজ ছাত্র সোহানের। বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে ছুটে যানবিস্তারিত পড়ুন

