রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে চীন-রাশিয়া

মস্কো-বেইজিং সম্পর্ককে বিশ্বে একটি ‘স্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১৯ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুই দিনের চীন সফরের আগে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, রাশিয়া ও চীন অন্য কোনো দেশের বিরুদ্ধে জোট গড়তে চায় না। এ দুই দেশ ‘শান্তি ও সর্বজনীন সমৃদ্ধির’ জন্য একসঙ্গে কাজ করছে।

তিনি বলেন, এই চেতনা থেকেই মস্কো ও বেইজিং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিগুলো সম্পূর্ণভাবে রক্ষার জন্য সমন্বিতভাবে কাজ করছে। রাশিয়া ও চীন জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), ব্রিকস এবং অন্যান্য বহুপাক্ষিক প্ল্যাটফর্মের আওতায় সহযোগিতা জোরদার করছে। পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, মস্কো-বেইজিং সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। দুই দেশ সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার মতো মৌলিক বিষয়ে একে অপরকে সমর্থন দিচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভাষণে পুতিন বলেন, রাশিয়া ও চীন আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। তারা রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াচ্ছে, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ করছে এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করছে। মূলত দুই দেশই দ্বিপক্ষীয় সহযোগিতা গভীরতর করা এবং উভয় জাতির কল্যাণে বৈশ্বিক উন্নয়ন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করছে।

আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পুতিনের চীনে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এক বছরেরও কম সময়ের মধ্যে দুই নেতার এটি দ্বিতীয় সরাসরি বৈঠক। এমন এক সময়ে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে রাশিয়া ও চীনকে ক্রমশ ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হচ্ছে।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ সফরের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে এটি এমন সময়ে হচ্ছে, যখন মাত্র কয়েক দিন আগে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দিনের শীর্ষ বৈঠক শেষ হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের