রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মতবিনিময় সভা

সাতক্ষীরায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

দুনিয়ার মজদুর এক হও! স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মতবিনিময় সভা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের জোর দাবি জানানো হয়। একই সাথে ইরানে মার্কিন-ইসরাইলি হামলা, ফিলিস্তিনে গণহত্যা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ বন্ধের আহ্বান জানান জোটের নেতৃবৃন্দ।

জোটের সভাপতি ও মুখপত্র নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, জেএসডির (জাতীয় সমাজতান্ত্রিক দল) সাবেক সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী এবং জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জব্বার।
সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক প্রকাশ চন্দ্র মন্ডল, বাসদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল) নেতা আবু তালেব মোল্লা, সাতক্ষীরা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সিদ্দিকুর রহমান, ঝাউডাঙ্গা কলেজের গভর্নিং বডির সভাপতি আমজাদ হোসেন, উন্নয়নকর্মী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য সচিব মনসুর রহমান।

সভায় বক্তারা বিশ্বব্যাপী চলমান সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে জনস্বার্থ ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আজ মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী নীতির কারণে ইরানে হামলা ও ফিলিস্তিনে গণহত্যা চলছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা এই মঞ্চ থেকে বিশ্বব্যাপী আমেরিকার এই যুদ্ধবাজ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত সকল জাতীয় স্বার্থবিরোধী ও অসম বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের জোর দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব