শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন

কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন রোববার সন্ধ্যায় কলারোয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়া বলফিল্ড ময়দান সংলগ্ন ৩.৫ শতক জমি ক্রয় বাবদ বায়না হিসেবে ৪৫ লক্ষ টাকা জমি মালিক মুত্তাকিম বিল্লাহ ও মাসুম বিল্লাহর নিকট প্রদান করি। ২০২৪ সালে বায়নাকৃত টাকা পরিশোধের বিষয়টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত রয়েছে। জমিটি ৬০ লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়। এদিকে বায়না করারবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন (উপসচিব) মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং গ্রাম আদালতের ডিস্ট্রিক ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো: হাফিজুর রহমনের সঞ্চালনায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শান্তিপূর্ন সামাজিক অংশগ্রহনের উপর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক অংশগ্রহনের উপর প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। রবিবার (১৭ মে) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সংস্থার বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বাধীন জেন্ডার-জাস্ট নেতৃত্ব, অন্তর্ভূক্তিমূলক সিদ্ধান্ত গ্রহন, তরূণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহন, সংঘাত নিরসনে শান্তিপূর্ন পদ্ধতি এবং সামাজিক বৈষম্য মোকাবেলায় যুবদের ভুমিকা বিষয়ক এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। রোববার (১৭ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, দ্য ডেইলি স্টার সম্পাদক ওবিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে হিসাব রয়েছে। এই বিশাল আর্থিক চাপ এবং মূল্যস্ফীতির ঝুঁকি সামলাতে একসঙ্গে নয়, তিনটি ধাপে এটি বাস্তবায়নের কৌশল নিয়েছে সরকার। প্রথম ধাপেই বর্ধিত মূল বেতনের ৫০বিস্তারিত পড়ুন

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ হতে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমদ। প্রজ্ঞাপনে বলা হয়, অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এর আগে গত ১৬ মার্চ তাকে পুলিশের অপরাধ তদন্তবিস্তারিত পড়ুন

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা, বিপর্যয়ের শঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) সংঘটিত এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে থাকা একটি বাহ্যিক বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর এপির। আবুধাবি মিডিয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল সীমানার বাইরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।বিস্তারিত পড়ুন

সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে নিয়মিত টিকাদান কর্মসূচি না হওয়া এবং টিকার তীব্র ঘাটতি বর্তমান হামের প্রাদুর্ভাবের মূল কারণ। রোববার (১৭ মে) ‘হাম ও ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক জনসচেতনতা সপ্তাহ উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন মন্ত্রী। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরীবিস্তারিত পড়ুন

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ডিজাইন, পাইলটিং ও প্রশিক্ষণ শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, ২০২৭-২৮ সালের ভেতরে শিক্ষকদের এই নতুন কারিকুলামে প্রশিক্ষিত করা হবে। রোববার (১৭ মে) দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক স্তরের বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘আমরা প্রাথমিক শিক্ষাবিস্তারিত পড়ুন

ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ

ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজ ও গতিশীল করতে ‘ই-লোন’ বা অনলাইনভিত্তিক ঋণসেবা চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থায় গ্রাহকরা ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন ও অর্থ গ্রহণ করতে পারবেন। সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করতেবিস্তারিত পড়ুন