সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়। প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতার কারণে তাদের অগ্রাধিকারবিস্তারিত পড়ুন

পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : দেশজুড়ে চলা তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দশম শ্রেণির একদল শিক্ষার্থী। প্রচণ্ড গরমে রাজগঞ্জ বাজারে পথচারী, দিনমজুর এবং এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা লেবুর শরবত বিতরণ করেছে তারা। রবিবার (১৭ মে) দুপুর থেকে আড়াইটা পর্যন্ত রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে এই ব্যতিক্রমী ও মানবিক কার্যক্রম পরিচালিত হয়। তারা প্রথমে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাবিস্তারিত পড়ুন

তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ও যৌক্তিক দাবি মহান্দী বাজার থেকে কাশিমনগর পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। রবিবার (১৭ মে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী প্রকৌশলী রথীন্দ্রনাথ, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজয়েত আলী, খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আকবরবিস্তারিত পড়ুন

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাইকাররা। রোববার (১৭ মে) সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের উপর আরোপিত অগ্রিম কর সম্পূর্ণভাবে প্রত্যাহার অথবা যৌক্তিকভাবে পুনর্বিবেচনা করতে হবে। মোটরসাইকেলকে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা না করে সাধারণ জনগণের অতি প্রয়োজনীয় পরিবহণ হিসেবে মূল্যায়ন করতে হবে। বাইকারদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করে পরিবহন খাতকে জনবান্ধব ও বাস্তবসম্মতবিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল সাতক্ষীরা জেলা দলের শুভসূচনা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় শুভসূচনা করেছে সাতক্ষীরা জেলা দল। প্রথম রাউন্ডে বালক ও বালিকা উভয় বিভাগেই জয় পেয়েছে সাতক্ষীরা জেলা দল। রোববার (১৭ মে) অনুষ্ঠিত খেলায় বালক বিভাগে সাতক্ষীরা জেলা দল ৩-২ গোলে নড়াইল জেলাকে পরাজিত করে। একই দিনে বালিকা বিভাগে সাতক্ষীরা জেলা দল ২-০ গোলে নড়াইল জেলাকে হারিয়ে জয় নিশ্চিত করে। খেলায় সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। বালক বিভাগের ম্যাচটি প্রতিদ্ব›িদ্বতাপূর্ণবিস্তারিত পড়ুন

জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি

জলবায়ু ঝুঁকিপূর্ণ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদে আসন্ন অর্থবছরের বাজেট প্রস্তুতি সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বৃদ্ধির জন্য বাজেট বাড়ানোর দাবি জানানো হয়েছে। প্রাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় ‘উত্তরণ’ কর্তৃক বাস্তবায়নাধীন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের অধীনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রমকে বাজেটে গুরুত্ব দেওয়া হবে।” সভায় ইউনিয়নবিস্তারিত পড়ুন

বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বিসিবির নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যেবিস্তারিত পড়ুন

সবশেষ দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার আরও দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে মোট ১২ মামলায় তার জামিন বহাল রয়েছে এবং কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনে ‘নো অর্ডার’ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিন কার্যকর থাকছে। এর আগে ১০ মামলায় জামিন পাওয়ারবিস্তারিত পড়ুন

তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সহায়তা প্রদান এবং জরুরি পরিস্থিতিতে সঠিকভাবে সাড়া দেওয়ার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “যত্ন নিতে, সহায়তা করতে এবং সাড়া দিতে তরুণদের দক্ষতায় ক্ষমতায়ন” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সাতক্ষীরার তালায় গ্রীনম্যানের প্রধান কার্যালয়ে ইউনেস্কো ও সেভেন্টিনের সহযোগিতায় গ্রীনম্যান এবং মাইন্ডির যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন মরিয়ম বিনতে হাসান ফারিন। তিনি অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য বিষয়েবিস্তারিত পড়ুন