সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল সাতক্ষীরা জেলা দলের শুভসূচনা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় শুভসূচনা করেছে সাতক্ষীরা জেলা দল। প্রথম রাউন্ডে বালক ও বালিকা উভয় বিভাগেই জয় পেয়েছে সাতক্ষীরা জেলা দল। রোববার (১৭ মে) অনুষ্ঠিত খেলায় বালক বিভাগে সাতক্ষীরা জেলা দল ৩-২ গোলে নড়াইল জেলাকে পরাজিত করে।

একই দিনে বালিকা বিভাগে সাতক্ষীরা জেলা দল ২-০ গোলে নড়াইল জেলাকে হারিয়ে জয় নিশ্চিত করে। খেলায় সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। বালক বিভাগের ম্যাচটি প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ হলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় সাতক্ষীরা।

অন্যদিকে বালিকা বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২-০ গোলের সহজ জয় পায় দলটি। দুই বিভাগের জয়েই খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী রাউন্ডেও ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলসংশ্লিষ্টরা।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।

সাতক্ষীরা জেলা দলের এই জয় আমাদের জন্য গর্বের। আমরা আশা করি, আগামী ম্যাচগুলোতেও তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং জেলার সুনাম আরও উজ্জ্বল করবে।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন