মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার: ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার। তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন ও বাজারজাত সহায়তা দিতে হবে। তাহলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। ডা. জুবাইদা রহমান আজ সকালে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ অডিটরিয়ামে ‘বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি’ (পুনাক)-এর বার্ষিক সমাবেশ ওবিস্তারিত পড়ুন
নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে: মির্জা ফখরুল

গ্রাম পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণ, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো কার্যকর করতে এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে গ্রাম আদালতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালীকরণ ও গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগে গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সচিবালয়ে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে-সহ চার সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। বৈঠকে গ্রাম আদালত প্রকল্পের বর্তমান কার্যক্রম,বিস্তারিত পড়ুন
অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই দেখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে সরকারের আপসহীন অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি ও সন্ত্রাস দমনে কাজ করতে গিয়ে অনেক সময় আপনাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক প্রভাবের মুখোমুখি হতে হয়। আমি আজ পরিষ্কারভাবে বলতে চাই, কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা করবেন না। যে অপরাধ করবে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করবেন।বিস্তারিত পড়ুন
সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার রাখতে নির্দেশনা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে সরকার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পাওয়া যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, অপরিচ্ছন্ন পরিবেশের কারণে শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং জনমনে বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে নিয়মিত প্রাঙ্গণ পরিষ্কারবিস্তারিত পড়ুন
রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টা পরই আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের আবহাওয়ার এই বিচিত্র ও দ্রুত পরিবর্তন সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। কিন্তু প্রশ্ন উঠছে, দেশের আবহাওয়া কেন এতো ঘন ঘন রং বদলাচ্ছে? ভৌগোলিক ‘অ্যাডভান্টেজ’ যখন অস্থিরতার কারণবিস্তারিত পড়ুন
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে সাতক্ষীরায় “জাতীয় ক্যাম্পেইন”

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে নিরোধ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরায় “জাতীয় ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে শহরের মুনজিতপুর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শন, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ (হোপ) প্রকল্প”-এরবিস্তারিত পড়ুন
সরকার বা প্রশাসনের পদমর্যাদা ক্ষণস্থায়ী : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বা প্রশাসনের পদমর্যাদা ক্ষণস্থায়ী। গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন কোনো সরকার চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে না। সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষ বা সরকার কেউই চিরদিন ক্ষমতায় থাকে না। এটি অতীতেও বহুবার প্রমাণিত হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেও যার উদাহরণ রয়েছে। একইভাবে জনপ্রশাসনবিস্তারিত পড়ুন
পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের অবদান তুলে ধরলেন ডা. জুবাইদা রহমান

পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেন, নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রে থেকে স্বাস্থ্য-গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। তিনি বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সে পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। সোমবার (১১ মে) রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সমাবেশে অংশ নিয়ে ডা. জুবাইদা রহমানবিস্তারিত পড়ুন
গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট

লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। সোমবার (১১ মে) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যাশিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থি। আদালতের মতে, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনেরবিস্তারিত পড়ুন
ট্রাফিক আইন ভাঙ্গলেই ডিমেরিট পয়েন্ট, বাতিল হতে পারে লাইসেন্স

রাজধানীর সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন চালকদের শুধু জরিমানা নয়, ড্রাইভিং লাইসেন্স হারানোর ঝুঁকিও তৈরি হয়েছে। নতুন ব্যবস্থায় আইন লঙ্ঘনের সঙ্গে সঙ্গে চালকের লাইসেন্সে যুক্ত হচ্ছে ডিমেরিট পয়েন্ট। মোট ১২ পয়েন্ট জমা হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে লাইসেন্স। পাশাপাশি ১৩ ধরনের নির্দিষ্ট অপরাধে পয়েন্ট কাটা হচ্ছে, কোনো চালকের পয়েন্ট শূন্যে নেমে এলে তার লাইসেন্সও বাতিল করা হবে। এই পদ্ধতি আপাতত চার চাকার যানবাহনের চালকদের ক্ষেত্রে প্রয়োগ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিকবিস্তারিত পড়ুন

