বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

বিজেপির প্রথম মন্ত্রিসভা বৈঠকে যে সিদ্ধান্ত হলো

সরকার গঠনের পর প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রথম বৈঠকের পর রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পও চালুর ঘোষণা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পূর্ববর্তী সরকারের কোনো বিদ্যমান প্রকল্প বন্ধ করা হবে না। তবে ‘অযোগ্য ব্যক্তি, মৃত ব্যক্তি এবং অ-ভারতীয়দের’ তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত ভোক্তাদের সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান,বিস্তারিত পড়ুন

অফিসে গিয়ে

সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া

সাতক্ষীরায় নবাগত জেলা প্রশাসক মিস কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জেলার চার সংসদ সদস্য (এমপি) সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় পারস্পরিক সৌজন্য ও জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়ের বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনেরবিস্তারিত পড়ুন

সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব

যুবসমাজকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে, অকালমৃত্যু কমাতে এবং সরকারের রাজস্ব আয় বাড়াতে তামাকবিরোধী দুটি সংগঠনের যৌথ উদ্যোগে সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি শলাকা সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ থেকে সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাব অনুযায়ী, সিগারেটকে চারটি মূল্যস্তরে ভাগ করাবিস্তারিত পড়ুন

বিধানসভার ফল নিয়ে আদালতের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভার ফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কারণে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল প্রভাবিত হয়েছে। সোমবার (১১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ভোটার তালিকা থেকে প্রায় ৯০ দশমিক ৮ লাখ নাম বাদ দেওয়া এবং এর প্রভাব নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলটির দাবি, এই বাদ পড়া ভোটারদের কারণে ২০২১ সালে তৃণমূল যে ৩১টি আসনে জিতেছিল,বিস্তারিত পড়ুন

শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

যশোরের শার্শায় ভোরের সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী খাজুরা এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শার্শা উপজেলার উলাশী গ্রামের মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৪০) এবং একই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে শাহিন আলম (৪২)। স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে উলাশী এলাকা থেকে নাভারনের দিকে যাচ্ছিলেন তোজাম্মেল ও শাহিন। পথে খাজুরা এলাকায় পৌঁছালেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু

অধিকাংশ সংবাদমাধ্যম যখন বেতন-ভাতার বিষয়টি আড়ালে রাখে, সেখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে সম্মানজনক বেতনের ঘোষণা দিয়ে এশিয়া পোস্ট যে সাহসিকতা দেখিয়েছে, তা বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে এক বিরল এবং অনুকরণীয় দৃষ্টান্ত। এই একটি পদক্ষেপই প্রমাণ করে তারা সাংবাদিকতার পেশাদারিত্ব এবং কর্মীদের মর্যাদাকে কতটা গুরুত্ব দেয়। এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রালগ্নে আমন্ত্রিত অতিথিদের কণ্ঠে বারবার এভাবেই উঠে আসছিল প্রতিষ্ঠানটির শুরুর দিকের সেই সাহসী পদক্ষেপের কথা। সোমবার (১১ মে) দিনব্যাপী সাতক্ষীরার আকাশ-বাতাস যেন মেতে ছিল এশিয়া পোস্টেরবিস্তারিত পড়ুন

দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান

দেবহাটা উপজেলার কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে নতুন ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, একটি দেশের উন্নয়নে শিক্ষার উন্নয়ন অত্যাবশ্যকীয়। শিক্ষার উন্নয়ন ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা।বিস্তারিত পড়ুন

দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন

সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, খাল কাটা প্রকল্প সরকারের অগ্রাধিকার প্রকল্প। খাল কাটা কর্মসূচীর মাধ্যমে সাধারন মানুষ অধিক ফসল উৎপাদন করতে পারে এবং এলাকার জলাবদ্ধতা দূরীকরনে ব্যাপক ভূমিকা রাখে। তিনি খালকাটাসহ সাতক্ষীরার সকল ক্ষেত্রে উন্নয়নে কাজ শুরু করা হয়েছে বলে জানান। মুহাদ্দিস আব্দুল খালেক সোমবার ১১ মে সকাল ১১টায় দেবহাটার পারুলিয়া ইউনিয়নের বসুখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। তিনিবিস্তারিত পড়ুন

সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে তালা উপজেলা শাখা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহব্বত হোসেন। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ওবিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাল্য বিবাহ প্রতিরোধ, করি সুশিক্ষায় জীবন গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১১টায় ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস, গোপিনাথপুর, বিনেরপোতা, সাতক্ষীরার শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋশিল্পীর প্রোগ্রাম ম্যানেজার(ইএমপি) সনোজ কুমারবিস্তারিত পড়ুন