সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‘বাল্য বিবাহ প্রতিরোধ, করি সুশিক্ষায় জীবন গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১১টায় ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস, গোপিনাথপুর, বিনেরপোতা, সাতক্ষীরার শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋশিল্পীর প্রোগ্রাম ম্যানেজার(ইএমপি) সনোজ কুমার বসু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ঋশিল্পীর ম্যানেজার (মিডিয়া অ্যান্ড পাব:) মারিও পান্ডে, বিদ্যোৎসাহী গণপতি বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, জাকিয়া পারভীন, ঋশিল্পীর প্রোগ্রাম সুপার ভাইজার আমিনুল ইসলাম, জুনিয়র অফিসার প্রোগ্রাম গৌতম সরকার, সিনিয়র ইপিএ সুধীর জয়ধর, এসও দুঃখীরাম মন্ডল, ইপিএ জোছনা আরা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, পপি মন্ডল, শিক্ষার্থী মহামায়া, বেত্রবতী হাইস্কুলের অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।

উদ্বুদ্ধকরণ সভা শেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন প্রাক্তন শিক্ষার্থী মোহিত লাল বিশ্বাস, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রুদ্রনীল পালসহ ঋশিল্পীর গুণী শিল্পীরা।

এসময় তবলায় সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আদিত্য দে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন