মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে তালা উপজেলা শাখা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহব্বত হোসেন।

তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন নেতৃবৃন্দ।

বক্তব্যে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তালা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও জনপ্রিয়তা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সত্যতা যাচাই করে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলা হয়, যারা ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও অপপ্রচার চালাচ্ছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে তালা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তালা উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেন এবং অপপ্রচারের প্রতিবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯বিস্তারিত পড়ুন

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি আলোচনাবিস্তারিত পড়ুন

তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ, আত্মহত্যা রোধ,বিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন
  • তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার
  • তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন