মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দুর

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। পাশাপাশি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) কার্যকর এবং সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর মতো সিদ্ধান্তও ঘোষণা করেছে নতুন সরকার। সোমবার (১১ মে) রাজ্য সরকারের সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত প্রথম ক্যাবিনেট বৈঠকে উপস্থিতবিস্তারিত পড়ুন
মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী

দেশের সংখ্যালঘুদের জানমাল ও নিরাপত্তা রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, এদেশের সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের অত্যাচার বা নির্যাতন তিনি বরদাশত করবেন না এবং প্রয়োজনে এই লক্ষ্য পূরণে তিনি নিজের মন্ত্রিত্ব ছেড়ে দিতেও দ্বিধা করবেন না। পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অজুহাত তুলে বাংলাদেশে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেবিস্তারিত পড়ুন
শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে মুগ্ধ শিক্ষামন্ত্রী, ‘আমি সত্যিই অভিভূত’

পাকিস্তানের শিক্ষা খাতে উন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থার প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশটির অগ্রগতি তাকে সত্যিই অভিভূত করেছে। শিক্ষামন্ত্রী বলেছেন, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানে এগিয়ে গেছে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল স্কলারশিপের সুযোগ তৈরি হওয়া অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর ও অ্যাডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি ৫৫ বছর, আরবিস্তারিত পড়ুন
২৭৬ নেতকর্মীকে গুমের পর হত্যা, ট্রাইব্যুনালে ফের অভিযোগ বিএনপির

অপহরণপূর্বক গুম করে ক্রসফায়ারের নামে ২৭৬ নেতাকর্মীকে হত্যার অভিযোগে তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান। ইলিয়াস আলীসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত গুম, হত্যার ঘটনায় এই অভিযোগ করা হয়। এর আগেও, গত ৯ জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতদিন তদন্তেরবিস্তারিত পড়ুন
বাজারে সিন্ডিকেট রোধে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও কারসাজি ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী জানান, টিসিবির কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করছে সরকার। কোরবানির ঈদ উপলক্ষে এবার খাদ্যপণ্যের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গত বছরবিস্তারিত পড়ুন
মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে, তবুও রাষ্ট্র চালাতে হচ্ছে : সেতুমন্ত্রী

দেশে মেগা প্রকল্প বাস্তবায়নের নামে ব্যাপক লুটপাট ও অর্থ পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিগত সময়ে মেগা প্রকল্পের আড়ালে প্রায় ত্রিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। একই সঙ্গে বিশ লাখ কোটি টাকারও বেশি বৈদেশিক ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে। সেই কঠিন বাস্তবতার মধ্য দিয়েই বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। সোমবার (১১ মে) দুপুরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু এলাকায়বিস্তারিত পড়ুন
তালায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান। ডাঃ সবুজ বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা,বিস্তারিত পড়ুন
উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ

উপকূলীয় সাতক্ষীরার জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে শিশু ও যুবদের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলাভিত্তিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT) প্রকল্প। খেলাধুলার মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন মাঠে শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এবং সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন (SDC) ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের অসিত কুমার ঘোষ গংয়ের বিরুদ্ধে নলতা শরীফ এলাকার এক ব্যক্তির সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (১১ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জের নলতা শরীফ এলাকার মৃত শেখ মকবুল হোসেনের ছেলে মাহফুজুল ইসলাম এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১২ সালে ২ আগষ্ট রেজিস্ট্রি ৩০৬৪ নং দলিল মূলে ইমদাদ হোসেনের ওয়ারেশদের নিকট থেকে ২.৫০ শতক এবং পরবর্তীতে ২০১৮ সালেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আম বাগানে মিললো দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

সাতক্ষীরার কলারোয়ায় একটি আম বাগান থেকে সামির হোসেন (১৫) নামের এক দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের দক্ষিণ পাড়ার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সামির হোসেন ওই গ্রামের মারুফ হোসেনের ছেলে। সোনাবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে চলমান দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে বাড়ির পাশের একটি আম বাগানে সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যাবিস্তারিত পড়ুন

