বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় নিউ মার্কেট ক্লাবের বর্ণাঢ্য ফল উৎসব

সাতক্ষীরায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ফল উৎসব। রোববার (১০ মে) বিকেল ৫টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে নিউ মার্কেট ক্লাব সাতক্ষীরার উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করা হয়। ফল উৎসবে নিউ মার্কেট ক্লাবের সভাপতি মশিউর রহমান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। আমন্ত্রিত অতিথি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী ও আবুল কাশেম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন সাহা প্রমুখ। ক্লাবের সাধারণবিস্তারিত পড়ুন

নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ছয় বছর পরও মেরামত হয়নি সাত গ্রামের মানুষের চলাচলের প্রধান সড়কটি। ভাঙা সড়কের স্থানে অস্থায়ী বাঁশের সাঁকো পেরিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। দীর্ঘদিনেও সড়কটি সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম দুর্ভোগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্ফানের সময় জলোচ্ছ্বাসের প্রবল স্রোতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের গড়ইমহল সড়কের একটি বড় অংশ ভেঙে যায়। এরপর থেকেবিস্তারিত পড়ুন

মনিরামপুরে লিচু গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ*ত্যু

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মনিরামপুরে লিচু পাড়তে গিয়ে, গাছ থেকে পড়ে হাবিবুর রহমান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। নিহত হাবিবুর রহমান মনিরামপুর উপজেলার ফয়দাবাজ গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিন দুপুর আনুমানিক ১২টার দিকে হাবিবুর রহমান নিজ বাড়ির লিচু গাছে উঠে লিচু পাড়ছিলেন। এসময় অসাবধানতাবশত গাছেরবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার কামিলের ফলাফলে অভাবনীয় সাফল্য

কলারোয়া উপজেলার একমাত্র কামিল মাদ্রাসা কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে প্রথমবার কামিল তাফসীর বিভাগে পরীক্ষায় অংশ গ্রহন করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। রবিবার বিকাল তিনটায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)-এর অধীনে অনুষ্ঠিত দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব-২০২৪ পরীক্ষার ঘোষিত ফলাফলে দেখা যায়, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে তাফসীর বিভাগে কামিল (স্নাতকোত্তর) পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২৬ জন। এরমধ্যে ১৭ জন প্রথমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসারবিস্তারিত পড়ুন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃ*ত্যু

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে শওকাত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) বিকাল ৩টার দিকে গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। মৃত শওকাত সরদার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের ঝনু সরদারের ছেলে। স্থানীয় বিল্লাল হোসেন জানান, সকালে বাড়ি থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। সভায় উপস্থিত ছিলেন তালা-কলারোয়া ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, সাতক্ষীরা পৌরসভারবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর এলাকায় আতিয়ার সরদারের বাড়ি থেকে বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৮০০ মিটার সড়কের কার্পেটিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। রবিবার (১০ মে) সকালে প্রধান অতিথি থেকে এ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

অধিকাল ভাতা চালুর দাবিতে ভোমরা স্থলবন্দরে মানববন্ধন ও কর্মবিরতি

অতিরিক্ত কাজের বিপরীতে অধিকাল ভাতা (ওভারটাইম) চালুর দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ স্থল বন্দর কর্মচারী কর্তৃপক্ষের পক্ষে গঠিত দাবি আদায় পরিষদ। রবিবার (১০ মে) সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। একইসাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতির ঘোষণাও দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থলবন্দরে কর্মরত কর্মচারীরা নিয়মিত অফিস সময়ের অতিরিক্ত দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরেবিস্তারিত পড়ুন

তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা

‎তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: ‎সাতক্ষীরার তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ‎শনিবার (১০ মে) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের হলরুমে সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনের সঞ্চালনায় গত সভার রেজুলেশন পাঠ করেন, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। ‎ ‎বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি গাজী জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ মোতাহিরুল হক শাহিন, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সহ সমাজ কল্যাণ সম্পাদক আরিফ বিল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সদস্যবিস্তারিত পড়ুন