মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা দিল মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও অন্যান্য নথি যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগযোগ্য শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপবিস্তারিত পড়ুন
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধের দাবিতে তেল আবিবের রাজপথে নেমেছেন কয়েকশ বিক্ষোভকারী। শনিবার দিবাগত রাতভর চলা এই বিক্ষোভে জনতা সরকারের যুদ্ধনীতি এবং অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। চলতি বছরের শেষের দিকে ইসরায়েলে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তার আগেই ইরান ও লেবানন ইস্যু এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি হয়েছে। বিক্ষোভ চলাকালীনবিস্তারিত পড়ুন
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, ১২ জনের মৃত্যু

হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ জন। আর সেখানে অবস্থানকালে এ পর্যন্ত ১২ জন মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ বুলেটিন অনুযায়ী, রোববার রাত ২টা পর্যন্ত বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৬ হাজার ৪২১ জন সৌদি আরবে পৌঁছেছেন। ১২৯টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পোঁছেছেন; এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টিবিস্তারিত পড়ুন
উপজেলা ও পৌর নির্বাচনে প্রথম ধাপে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (রোববার, ১০ মে) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র ঘোষণা করছি।’ ১০ মামলাতেই আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই সারজিস আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনেরবিস্তারিত পড়ুন
“আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে”

আর কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, পুলিশ সদস্যদের সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, তারা পুলিশের ভূমিকার ওপর নির্ভরশীল। মানুষেরবিস্তারিত পড়ুন
তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না। ডিজিটাল লিটারেসির (সাক্ষরতা) পাশাপাশি তাদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয়। আজ (রোববার) রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’বিস্তারিত পড়ুন
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদ্যাপন উপলক্ষ্যে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপিবিস্তারিত পড়ুন
জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরী হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাসবিস্তারিত পড়ুন
‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (১০ মে) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে তিনি এ মন্তব্য করেন। এদিন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, ‘আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি।বিস্তারিত পড়ুন
রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ দিন দিন অসহনীয় হয়ে উঠেছে। খাবার তৈরির স্থান থেকে শুরু করে পরিবেশনের টেবিল পর্যন্ত সর্বত্রই নোংরা-অগোছালো অবস্থার কারণে সাধারণ মানুষ পড়ছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় হোটেলগুলোর মালিকরা ইচ্ছেমতো খাবার প্রস্তুত ও পরিবেশন করছেন। বাজারের নিয়মিত ক্রেতা ও সচেতন নাগরিক মনিরুল ইসলাম বলেন, “বেশিরভাগ হোটেলের রান্নাঘরেই নোংরা পানি, বাসি খাবার আর মাছি-মশার উপদ্রব চোখে পড়ে। বাধ্য হয়ে খেতেবিস্তারিত পড়ুন

