মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে আটক হয়েছে| শনিবার আটককৃতদের সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়| পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে অভিযান চলাকালে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ জন আসামীকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়| আটককৃতরা হলেন বসন্তপুর এলাকার আলামিন শেখ, পারুল খাতুন এবং বহেরা গ্রামের আলমগীর (৩৯), সালমা পারভীনবিস্তারিত পড়ুন
দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা

দেবহাটা প্রতিনিধি: “রক্ত করবো দান, বাঁচবে শত প্রাণ” এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের প্রথম বার্ষিকী উপলক্ষে ¯ে^চ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে| শনিবার (৯ মে) সাতক্ষীরার রূপসী ম্যানগ্রোভ পযটন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| এতে সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা সহকারী আনসার কোম্পানি কমান্ডার নুর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন দেবহাটা উপজেলা আনসার ভিডিপিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় স্বদেশ’র আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সভা

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালশি কন্দ্রে (আসক) সুইজারল্যান্ড দূতাবাস , ইউরোপিয়ান ইউনিয়ন এবং গ্লোবাল অ্যাফযের়্াস কানাডা (GAC)-এর সহায়তায় নাগরকিতা: সভিকি এনগজেমন্টে ফান্ড (CEF) প্রোগ্রামরে অধীনে Engage Now প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ২৮ মার্চ,২০২৬ তারিখ বিকাল ৪ টার স্বদেশ অফিস হলরুমে সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পীর সভাপতিত্বে স্বদেশ সংস্স্থার প্রোগ্রাম অফিসার মো: আজারুল ইসলাম এর সঞ্চালনায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার (৯ মে) সকালে তিনি সাতক্ষীরা ল কলেজে এসে পৌঁছালে ল কলেজ গভর্নিং বডির সভাপতি ও ছফুরন্নেসা মহিলা কলেজের সভাপতি ডা. মিনহাজ আহমেদ ও ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সাতক্ষীরা ল কলেজ পরিদর্শনকালে কলেজ ক্যাম্পাস ঘুরেবিস্তারিত পড়ুন
মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু

শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করার পরে, সন্ধ্যায় তিনি কলকাতায় রাজ্যপাল আরএন রভির হাতে সরকার গড়তে চেয়ে আনুষ্ঠানিক চিঠিটি তুলে দেন। সঙ্গে ছিলেন দলের রাজ্যের শীর্ষ নেতারা। শুভেন্দু বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী, কিন্তু ঘটনাচক্রে কলকাতার ভবানীপুর আসন থেকে জয়ী দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি। সদ্য প্রাক্তনবিস্তারিত পড়ুন
মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর নাম জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে নিজের দল আর্জেন্টিনাকে সবচেয়ে বড় ফেবারিট হিসেবে দেখছেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় কয়েকটি দল আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে। তার মতে, ফ্রান্স, স্পেন ও ব্রাজিল এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দাবিদারদের মধ্যে থাকবে। বিশেষ করে ফ্রান্সকে নিয়ে আলাদা করে প্রশংসা করেন মেসি। তিনি বলেন, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী দল হয়ে উঠেছে।’ কাতার বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন
একই পরিবারের ৫ জনকে হত্যা, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন— এক নারী, তার তিন সন্তান ও ভাই। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. ফোরকানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রাউৎকোনা গ্রামের জনৈক মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন মো. ফোরকান (৪৫)। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ওই বাড়ির নিচতলায় বসবাস করতেন। বৃহস্পতিবার (৮ মে) রাত ৮টা থেকে শুক্রবার (৯ মে) সকাল ৬টা ১৫ মিনিটেরবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছে বিজেপি। দলটির নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শনিবার (০৯ মে) সকালে তিনি শপথ নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর আর. এন. রবি শুভেন্দু অধিকারী ও অন্যদের শপথবাক্য পাঠ করান। কয়েক দিন আগে ২৯৪ সদস্যের বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। এ জয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেসেরবিস্তারিত পড়ুন
ভারতে নতুন সেনাপ্রধান রাজা সুব্রামানি

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (০৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ মে। তার বিদায়ের পর লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানির নিয়োগ কার্যকর হবে। লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার পদে আছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে এ পদে আছেন তিনি।বিস্তারিত পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেলো। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে। নিহত মোরছালিন গোপীনাথপুর ইউনিয়নেন ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আরেক নিহত নবীর হোসেনের (৪০) বাড়ি মধুপুর গ্রামে। দু’জনের মরদেহ আগরতলারবিস্তারিত পড়ুন

