মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইলিয়াস খান, সাধারণ সম্পাদক পদে শাহনাজ শারমিন রিনভী এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিইউএমসিজেএএ’র বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে এদিন রাত ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান। এ সময়বিস্তারিত পড়ুন
নিজের প্রথম মাসের বেতন বেদে শিক্ষার্থীদের দিলেন হাসনাত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যেতে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নিজের প্রথম মাসের বেতন থেকে তিনি ৩৪ জন বেদে শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘লেটস মিট জিপসি জিনিয়াস’ শিরোনামে একটি পোস্টে তিনি এই কর্মসূচির কথা জানান। সেখানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে আয়োজিতবিস্তারিত পড়ুন
‘হাসিনা যাবজ্জীবন দিছে আর আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে’

‘হাসিনা যাবজ্জীবন সাজা দিছে আর আমার আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে। আমার আল্লাহ যা চান তাই হয়। গত একযুগে আপনারা চিন্তা করছিলেন আমি আবার দেশে আসতে পারব? আবার নির্বাচন করব? এমপি হব, মন্ত্রী হব? আমারে তো নির্বাচন যাতে করতে না পারি সেজন্য মামলাও দিছে।’ শুক্রবার (৮ মে) মুরাদনগরের বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় মসজিদুল কোবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এসব কথা বলেন। তিনি বলেন, মাদক,বিস্তারিত পড়ুন
মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশে সংঘটিত কোনো মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা কিংবা ন্যায়বিচারবিরোধী কর্মকাণ্ডকে সরকার কখনো তামাদি হতে দেবে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড পর্যন্ত সকল ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা শহীদদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য মন্ত্রী। তিনি বলেন, ‘জাতীয় সংসদ ইতোমধ্যে শাপলা চত্বরের শহীদদের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধাবিস্তারিত পড়ুন
স্বাধীনতার পর থেকেই রাজগঞ্জবাসীর প্রাণের দাবি-
‘রাজগঞ্জ থানা’ বাস্তবায়ন কবে? আশ্বাস মিললেও দৃশ্যমান অগ্রগতি নেই

যশোরের মনিরামপুর উপজেলার গুরুত্বপূর্ণ জনপদ রাজগঞ্জকে পূর্ণাঙ্গ থানা হিসেবে প্রতিষ্ঠার দাবি নতুন নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের আকাক্সক্ষা। কয়েক দশক পেরিয়ে গেলেও নানা প্রতিশ্রুতি ও ঘোষণার পরও বাস্তবায়নের অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশা বাড়লেও দাবি আদায়ে তারা এখনো অবিচল। দীর্ঘদিনের আন্দোলন ও জনদাবি : রাজগঞ্জকে থানা ঘোষণার দাবিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। সময়ের পরিক্রমায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় দাফন
পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের মাতা আর নেই

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ.টি.এম আবু আসাদ আয়নার মাতা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন। শুক্রবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার নাথপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর। তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-পুতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ওই গ্রামের মৃত নুরুল হক সরদারের স্ত্রী। শুক্রবার আছরের নামাজের পর নাথপুর ঈদগাহ চত্বরে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম

সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম। আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে কেন্দ্র করে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সভাপতি পদপ্রার্থী শেখ রেজাউল ইসলাম বলেন, “শিক্ষকদের মর্যাদা রক্ষা, পেশাগত অধিকার আদায় এবং শিক্ষক সমিতিকে আরও গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি নির্বাচন করছি। শিক্ষক সমাজের ঐক্য,বিস্তারিত পড়ুন
যুব-নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

“গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” উপলক্ষে বিশ্বব্যাপী জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে যুব-নেতৃত্বাধীন মানববন্ধন। শুক্রবার (৮ মে) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শতাধিক তরুণ জলবায়ু কর্মী, বিভিন্ন প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক ও যুব সংগঠনের প্রতিনিধিরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। সাতক্ষীরা ইয়ুথ হাবের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো-এর বাস্তবায়নে, গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনে ভয়াবহ প্রভাব মোকাবিলায় তরুণরা জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন,বিস্তারিত পড়ুন
জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের তদারকির সুযোগ রয়েছে এবং বাজার পরিস্থিতি নজরদারিতে রাখা হবে।’ শুক্রবার (৮ মে) সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। অন্যথায় সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না। তিনি আরও বলেন,বিস্তারিত পড়ুন
ছদ্মবেশে মাঝরাতে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব

নারীদের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে বুঝতে মাঝরাতে সাধারণ নারীর ছদ্মবেশে রাস্তায় নেমেছিলেন ভারতের হায়দরাবাদের মালকাজগিরি পুলিশ কমিশনার ভি সুমতি। কিন্তু মাত্র তিন ঘণ্টার সেই অভিযানে যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে, তা নতুন করে প্রশ্ন তুলেছে বাইরে নারীদের নিরাপত্তা নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোনো পুলিশি নিরাপত্তা বা পরিচয় ছাড়াই রাত ১২টা ৩০ থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত একটি বাসস্ট্যান্ডে একা দাঁড়িয়ে ছিলেন এই নারী আইপিএস কর্মকর্তা। উদ্দেশ্য ছিল, গভীর রাতেবিস্তারিত পড়ুন

