মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
শক্তিশালী গণতন্ত্রের জন্য বিরোধী দলের সমালোচনা জরুরি : রিজভী

শক্তিশালী গণতন্ত্রের জন্য বিরোধী দলের সমালোচনা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিরোধী দল বিভিন্ন সমালোচনা করতেই পারে। তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সরকারের ভুল থাকলে সেই ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়। রাষ্ট্র আরও কার্যকর ও কর্মক্ষম হয়। শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সারা দেশের সাংগঠনিক ইউনিটের সঙ্গে শনিবার (৯বিস্তারিত পড়ুন
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা

সাধারণ মানুষের জানমাল রক্ষা ও স্বস্তি ফেরাতে কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ও মাদক প্রতিরোধে রাজধানীতে নজরদারি বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে মহানগরীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে। শুক্রবার (৮ মে) ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড অভিযান, পুলিশি টহল, বিভিন্ন সড়কে চেকপোস্ট এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সন্ত্রাস,বিস্তারিত পড়ুন
ঈদে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ছুটি ২১ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৭ দিন ছুটি নির্ধারণ করেছে সরকার। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিন ছুটি থাকবে। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারিবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গের ভোটের ফল নিয়ে স্ক্রলের বিশ্লেষণ
১০৫ আসনেই বিজেপির জয়ে এসআইআরের ‘প্রভাব’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঐতিহাসিক জয়ে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে কি না, সেই প্রশ্ন উঠছে ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই। এ নিয়ে নানা মহলে যখন নানামুখী আলোচনা ও বিশ্লেষণ চলছে, সেই মুহূর্তে সংবাদ মাধ্যম ‘স্ক্রল’-এর এক বিশ্লেষণ বলছে, পশ্চিমবঙ্গে বিজেপি জয় পেয়েছে এমন ১০৫টি আসনেই ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের মোট সংখ্যা দলটির জয়ের ব্যবধানেরবিস্তারিত পড়ুন
নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তী। বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের রাজনৈতিক জীবনের ইতি টানার কথা জানান তিনি। একই সঙ্গে নতুন সরকারকে শুভেচ্ছাও জানিয়েছেন এই নির্মাতা। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন রাজ চক্রবর্তী। এরপর পাঁচ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের নির্বাচনেও একই কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি। তবেবিস্তারিত পড়ুন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপাতি বিজয়, সমঝোতা চূড়ান্ত

অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেলেন থালাপাতি বিজয়। তার দল টিভিকের একটি সূত্র জানিয়েছে, কংগ্রেস, ভিসিকে-সহ দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই চার দলের সমর্থন পাওয়ায় বিজয় অনায়াসেই মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। টিভিকে সূত্রে খবর, শুক্রবারের মধ্যেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করবেন বিজয়। সেখানেই তিনি সরকার গঠনের দাবি জানাবেন। রাজভবন থেকে বেরিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন টিভিকে, কংগ্রেস এবংবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনোনীত হলেন শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতায় অনুষ্ঠিত বিজেপির বিধায়ক দলীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নামে সবার সমর্থন আসে। খবর দ্য হিন্দুর। বৈঠকের সভাপতি অমিত শাহ বলেন, বিজেপি বিধায়ক দলের পক্ষ থেকে পাওয়া সব প্রস্তাবই শুভেন্দু অধিকারীর পক্ষে ছিল। শনিবার (৯ মে) রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথবিস্তারিত পড়ুন
স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা নির্বাচনী জোটে আছি। স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে। আবার নির্বাচনের পরিবেশ ঘনিয়ে আসলে বলা যাবে, এককভাবে নির্বাচন হবে কি না। তবে প্রত্যেক দলের মতো আমরাও প্রস্তুতি নিচ্ছি। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। কিন্তুবিস্তারিত পড়ুন
বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি দলটি। ফলে জোট নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। এরই মধ্যে তার দলের ১০৭ এমপি একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) বা সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইএডিএমকে) সরকার গঠনের চেষ্টা করলে দলের ১০৭ এমপি পদত্যাগবিস্তারিত পড়ুন
যশোরের নওয়াপাড়ায় সন্ত্রাসী হামলায় নিহত কলারোয়ার এক ব্যক্তি

যশোরের বানিজ্যিক শহর নওয়াপাড়ায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন আনিছুর রহমান (৬০) নামের সাতক্ষীরার কলারোয়ার এক ব্যক্তি। তিনি নওয়াপাড়ায় জয়েন্ট ট্রেডিং করপোরেশন লি.-এর সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সার ব্যবসায়ী। বৃহষ্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন রাত ১০টার দিকে নামাজে জানাজা সম্পন্ন হয়। এর আগে বুধবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক বর্বরোচিত সন্ত্রাসী হামলায় তিনি গুরুতর আহত হন। আনিছুর রহমান সাতক্ষীরার কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের মৃত মুজিদ বক্স সরদার ওয়াজোর পুত্র। মৃতেরবিস্তারিত পড়ুন

