শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, জুলাই ১, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ছয় মাস আগের হারেই মুনাফা পাবেন সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা। এর ফলে স্কিমের ধরন অনুযায়ী মুনাফার সর্বোচ্চ হার হবে ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সঞ্চয়পত্রের মুনাফার হার বছরে দু-বার নির্ধারণ করা হয়। প্রথম দফায় ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে চলতিবিস্তারিত পড়ুন

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরব সরকারের নির্ধারিত সময়সূচি অনুসারে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই আগ্রহী হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের আনুষ্ঠানিকবিস্তারিত পড়ুন

সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিজস্ব মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন– যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা কথাও জানানবিস্তারিত পড়ুন

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যেই এই কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার (১ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের ৬৪ জেলায় একযোগে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা- তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার কারিকুলাম আমরা এমনভাবে পরিবর্তন করছি, যেখানে পুথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি এবং ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে। সহশিক্ষা কার্যক্রমকে আমরা পুরো এডুকেশন সিস্টেমে নিয়ে আসতে চাইছি। প্রধানমন্ত্রীর ভিশন রয়েছে টেকনিক্যাল এবং প্রফেশনাল এডুকেশনকে আমাদের শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক করা। ক্লাশ সিক্স (ষষ্ঠ শ্রেণি)বিস্তারিত পড়ুন

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, না হলে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে। বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট স্মৃতি সংরক্ষণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতিবিস্তারিত পড়ুন

রাজধানীর পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

রাজধানীর সম্প্রসারিত নগর এলাকা পূর্বাচলের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। নতুন শহর প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র এবং ২টি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনাও রয়েছে। বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশক্যাম্প উদ্বোধন শেষে এমন তথ্য জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইজিপি জানান, পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারেবিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলনের দুই বছর : কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

২০২৪ সালের ১ জুলাই— বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল এই দিনে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন মাত্র ৩৬ দিনের ব্যবধানে রূপ নেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া সেই আন্দোলনের দুই বছর পূর্ণ হলো আজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে টানা ৩৬ দিনের কর্মসূচি ১ জুলাই থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়। যদিও এই আন্দোলন ১৫বিস্তারিত পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, হাজার হাজার ভবন বিধ্বস্ত

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় হাজার হাজার ভবন ধসে পড়ে। এতে নিহত হয়েছেন অন্তত এক হাজার ৯৪৩ জন। এছাড়া আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। খবর ডয়েস ভেলের। মঙ্গলবার সন্ধ্যা এই তথ্য নিশ্চিত করেছে ভেনেজুয়েলা সরকার। বিধ্বস্ত ভবনগুলোর নিচে এখনো চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। তবে সীমাবদ্ধতার কারণে প্রায় এক সপ্তাহ হতে চললেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ভূমিকম্পে দেশটির রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার মার্কিনবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে। ফলে চলতি মাস থেকেই তারা বর্ধিত হারে এই ভাতা পাবেন। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া কার্যকর করা হয়েছিল। চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়াল মূল বেতনের ১৫ শতাংশ। মাধ্যমিক ওবিস্তারিত পড়ুন