শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবার, জুলাই ৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

মৎস্য প্রতিমন্ত্রী

দেশের সব জলাশয় উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

হাওরাঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে দেশের সব উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে নদী ও খাল খনন কর্মসূচি আরো জোরদার করা হচ্ছে। শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সরকারের মূল নীতি হচ্ছে—জালবিস্তারিত পড়ুন

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষ করে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সেনাপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন। গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ওবিস্তারিত পড়ুন

৮ সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত জামায়াতের

তফসিল ঘোষণার আগেই স্থানীয় সরকার নির্বাচনের অনানুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলটির এই তৎপরতা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, দলীয়ভাবে অংশ না নিলেও অন্তত ৮টি সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করে রেখেছে জামায়াত। সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।বিস্তারিত পড়ুন

নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি

আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তারা কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের কাজ কত দিন পর্যন্ত চালানো সম্ভব, তা পর্যালোচনা করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

দেশে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে: ত্রাণমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সরকারি হাসপাতালগুলোতে সেবার মান নিম্নমানের বলেও মনে করেন তিনি। শুক্রবার (৩ জুলাই) সকালে লালমনিরহাটে ‘সোনার বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। রোগীরা ঠিকমতো চিকিৎসা পায় না উল্লেখ করে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘তবে এবার সরকার স্বাস্থ্যখাতে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। আমরা যদি অভিজ্ঞ জনবল সঠিক জায়গায় পদায়ন করতে পারি, তাহলে স্বাস্থ্যসেবারবিস্তারিত পড়ুন

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নেবেন। শুক্রবার তেহরানে শুরু হওয়া রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ খামেনি। যুদ্ধের প্রথম দিনেই তেহরানে তার কম্পাউন্ডে হামলা চালানো হয়। সাত দিনের রাষ্ট্রীয় শোক প্রাথমিকভাবে মার্চে দাফনের পরিকল্পনা থাকলেওবিস্তারিত পড়ুন

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিন আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানী তেহরানে দেশটির শাসক দল ও শীর্ষ আলেমদের উপস্থিতিতে এই কফিন উন্মোচন করা হয়। শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে তেহরানে অত্যন্ত কড়া নিরাপত্তায় একটি সংক্ষিপ্ত ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। সেখানে কালো পোশাক পরিহিত শোকার্ত মানুষের উপস্থিতিতে তার কফিনটি প্রথম সামনে আনা হয়। ইসলামিক রিপাবলিকের প্রতি জনগণেরবিস্তারিত পড়ুন

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের শেরানি জেলার দানা সার এলাকা থেকে যাত্রা শুরু করেছিল। খাইবার পাখতুনখোয়ায় প্রবেশের কিছুক্ষণ পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ আনাদোলু এজেন্সিকে জানান, দুর্ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করেবিস্তারিত পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলায় ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাধারণ সম্পাদক মো. আবিদুল হক মুন্না এবং সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন। সংস্থার কেন্দ্রীয় সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি অধ্যক্ষ মো. রেজাউল করিম ও আবু জাফর মোহাম্মদ সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ /২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২ জুলাই সকালে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র। এসময় সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৪ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভায়, ৩০০০ জন কৃষক এর মাঝেবিস্তারিত পড়ুন