বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, জুলাই ২৭, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নির্ধারিত দিনে ফল প্রকাশবিস্তারিত পড়ুন

৩ শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপনে জানানো হয়, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

সাতক্ষীরার তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুই চিকিৎসককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সারাদিন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। সকালে তালা উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় মাধ্যমিকের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা’২০২৬-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যস্থাপনায় ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়, খুলনা আয়োজিত এ প্রতিযোগিতায় ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার প্রথম পর্ব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। উপজেলা দুর্নীতিবিস্তারিত পড়ুন

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের শাহাপুর থেকে খানপুর পর্যন্ত নবনির্মিত প্রায় এক কিলোমিটার পাকা সড়কের উদ্বোধন করা হয়েছে। দরোববার (২৬ জুলাই) বিকেলে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়কটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

অলতাফ হোসেন বাবু, সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা ঠিকাদার কল‍্যাণ সমিতির আয়োজনে সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। জেলা ঠিকাদার কল‍্যাণ সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ‍্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, সদ‍্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান। জেলা ঠিকাদার কল‍্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরি সভাপতি শেখ সাঈদ আহমেদ রঞ্জু, সহ-সভাপতি মোঃ জিয়ারুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুজ্জামান বাবলু, কার্যকরি সদস্য আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু), কার্যকরি সদস্য মোঃ আবু হাসান, কার্যকরি সদস্য মোঃ নুরুজ্জামান জামু, কার্যকরি সদস্য শেখ শাহাজাহান আলী ও কার্যকরি সদস্য মোঃ দেলোয়ার হোসেন সুজন প্রমুখ। রবিবার (২৬ জুলাই)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন

সাতক্ষীরা প্রতিনিধি: অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং কমনওয়েলথ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি- ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস প্রকল্পের আওতায় ‘সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন জেলা পর্যায়ের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরার খড়িবিলা মোজাফফর গার্ডেনের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত এল.এল.বি শেষ পর্বের পরীক্ষায় অভূতপূর্ব ও অভাবনীয় সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীরা। পাশের হার শতকরা ৯৮ ভাগ। তার মধ্যে দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হয়েছে শতকরা ৯৫ ভাগ। এবারের ফলাফলে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে আইনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ফলাফল একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ছাত্র-ছাত্রীরা তাদের এই অভাবনীয় সাফল্যের জন্য কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান ও কলেজের প্রভাষক মন্ডলীর প্রচেষ্টা এবংবিস্তারিত পড়ুন