সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দুই দফা দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‍্যালি করেছেন সাতক্ষীরা জেলার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের সাড়ে ৮ হাজার শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে কর্মচারীদের একটি বিশাল বিক্ষোভ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়কবিস্তারিত পড়ুন

মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন

ধর্মীয় প্রতিষ্ঠানে ইবাদত ও শিক্ষা কার্যক্রমে আগত মুসল্লি, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৪টি মসজিদ ও ২টি মাদরাসায় মোট ১৭টি ৫৬ ইঞ্চি ক্লিক ব্র্যান্ডের সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। শনিবার ৪ জুলাই সকাল ১১টায় উদারতা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, মাড়িয়ালায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক (বাস্তবায়ন-১) জনাব মোঃ নাজিমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

​সাতক্ষীরায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং বর্তমান সরকারের সফলতা কামনা করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় শহরের পাকাপুল মোড়ে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা ইউনিট। ​জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওবিস্তারিত পড়ুন

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

তালা প্রেসক্লাবের মাসিক সভা শনিবার (৪ জুলাই) সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার। সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, মো. খলিলুর রহমান লিথু, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল। এছাড়া দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাহিত্য সম্পাদকবিস্তারিত পড়ুন

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন রুহুল কুদ্দুস গাজী। তিনি বলেন, একটি কিশোরের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে আড়াল করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। কর্মসূচিতে বক্তব্য দেন রাফাতের মা শাহানারা খাতুন, আব্দুল লতিফ সরদার, আজিজুল ইসলাম,বিস্তারিত পড়ুন

জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সাফল্যকে কোনো একক ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের অর্জন হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন, জুলাই বিপ্লবের বীরত্বগাথা ও শহীদদের আত্মত্যাগকে বর্তমান সরকার সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ও মূল্যায়ন প্রদান করবে। শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতাবিস্তারিত পড়ুন

‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম…’

গত ১৭ বছর আমার মায়ের উপর যেই অন্যায়-অত্যাচার করা হয়েছে, সেটার প্রতিশোধ নেওয়ার কথা আমার মাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন দেশের সকলকে ঐক্যবদ্ধ করতে-এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের আবেগঘনবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সে সময় তারেকবিস্তারিত পড়ুন

দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে। ট্রান্সফার বা বদলি আমি বিশ্বাস করি না। সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি, ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দেব না। শনিবার (০৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে: সমাজকল্যাণমন্ত্রী

সারাদেশের প্রত্যেক উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে রংপুর বিভাগের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্সনীতি গ্রহণ করেছে। মন্ত্রণালয়ের কেউ যেন দুর্নীতিতে না জড়ায় সেটি নিশ্চিত করা হচ্ছে। কারণ দিনশেষে জনপ্রতিনিধিকে জনগণের কাছে এবং সরকারকে সংসদেবিস্তারিত পড়ুন