জুলাই, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে।” একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমিরকে দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, দলটি আদৌ গণতান্ত্রিক কি না। সোমবার (২৭ জুলাই) রংপুরে দুই দিনের সফরে পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে,বিস্তারিত পড়ুন
আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সংকটের কারণে জনগণের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের এফএসআরইউতে কারিগরি ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার দ্রুত সংকট কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, গত সপ্তাহ থেকে গ্যাস সংকটবিস্তারিত পড়ুন
ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সোমবার (২৭ জুলাই) সংসদে পৌঁছালে ধর্মেন্দ্র প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি ও এনডিএ জোটের সংসদ সদস্যরা। ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে সংসদ চত্বর। তবে এ ঘটনাকে ঘিরে তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। গাড়ি থেকে নেমে হাতজোড় করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংসদে প্রবেশ করেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তাকে ঘিরে ধরে উল্লাসে মাতেন বিজেপি ও এনডিএ এমপিরা। পরিয়ে দেওয়া হয় ঐতিহ্যবাহী টুপি ওবিস্তারিত পড়ুন
সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তরবিস্তারিত পড়ুন
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নির্ধারিত দিনে ফল প্রকাশবিস্তারিত পড়ুন
৩ শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপনে জানানো হয়, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

সাতক্ষীরার তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুই চিকিৎসককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সারাদিন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। সকালে তালা উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় মাধ্যমিকের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা’২০২৬-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যস্থাপনায় ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়, খুলনা আয়োজিত এ প্রতিযোগিতায় ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার প্রথম পর্ব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। উপজেলা দুর্নীতিবিস্তারিত পড়ুন
তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের শাহাপুর থেকে খানপুর পর্যন্ত নবনির্মিত প্রায় এক কিলোমিটার পাকা সড়কের উদ্বোধন করা হয়েছে। দরোববার (২৬ জুলাই) বিকেলে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়কটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

অলতাফ হোসেন বাবু, সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবংবিস্তারিত পড়ুন

