শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পৌর দীঘিতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়কমো. মাহমুদুল হকের ব্যবস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এসময় উপস্থিত ছিলেন, জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউ মার্কেট এলাকার বিভিন্ন অলিগলি, চায়ের দোকান, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়। দাওয়াতি অভিযানে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম,বিস্তারিত পড়ুন

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি

নজরুল বর্ষকে ঘিরে সাতক্ষীরায় জেলার সবচেয়ে বড় ও নান্দনিক সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা। কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী এ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার দিনব্যাপী শহরের কামালনগরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শাখার কার্যকরী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন। সভায় নবনির্বাচিত কমিটিরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালী করন প্রকল্পের আওতায় নেটওয়ার্কের সদস্যদের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী প্রধান আশরাফুন নাহার আশা। জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্ক কমিটির সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সভাপতি হাসিনা পারভীন, সদস্য ভুমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, রুপালি পরিচালক শফিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে গণমুখী মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল হোসেন বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকবিস্তারিত পড়ুন