জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি


নজরুল বর্ষকে ঘিরে সাতক্ষীরায় জেলার সবচেয়ে বড় ও নান্দনিক সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা। কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী এ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার দিনব্যাপী শহরের কামালনগরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শাখার কার্যকরী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন।
সভায় নবনির্বাচিত কমিটির অভিষেক, সদস্য ও সম্পাদকমণ্ডলীর দায়িত্ব বণ্টন এবং সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে স্কুল কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নজরুল বর্ষের প্রধান অনুষ্ঠানকে জেলার সবচেয়ে বৃহৎ ও নান্দনিক সাংস্কৃতিক আয়োজনে রূপ দিতে বিভিন্ন করণীয় নির্ধারণ করা হয়। নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান কালিগঞ্জে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।
সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, নজরুল আমাদের অসাম্প্রদায়িকতা, মানবতা ও প্রতিবাদের চেতনার প্রতীক। তাই নজরুল বর্ষের আয়োজনকে শুধু একটি অনুষ্ঠান নয়, সাতক্ষীরার সাংস্কৃতিক ইতিহাসে স্মরণীয় একটি অধ্যায় হিসেবে প্রতিষ্ঠা করা দরকার।
সহ-সভাপতি গুলশান আরা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীতের সঙ্গে শিশু-কিশোরদের পরিচয় ঘটাতে স্কুল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্পাদকমণ্ডলীর সদস্য নয়ন ভট্টাচার্য বলেন, দায়িত্ব ভাগ করে পরিকল্পিতভাবে কাজ করলে বড় আয়োজনটি সফল ও অর্থবহ করা সম্ভব।
কোষাধ্যক্ষ আমিনা বিলকিস ময়না বলেন, আয়োজনের প্রতিটি ক্ষেত্রে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় গুলশান আরা, নয়ন ভট্টাচার্য, প্রতাপ কুমার সরদার, সুজন কুন্ডু, তনয়া তাহরিন, তনয়া তাহরিণ মেধা শায়নী, সুকুমার দাশ বাচ্চু, আতিকুর রহমান জাকু, সুশংকর রায়, মামনি বিশ্বাস, কেয়া চৌধুরী, রওনকই আহমেদ প্রাপ্তি ও মিতু মন্ডলসহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
সভা শেষে নবনির্বাচিত কর্মকর্তাদের অংশগ্রহণে শহরের হোটেল পানসিতে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। সভায় স্কুল বিদ্যায়তনের কাজ শুরুর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন


