শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দুই ব্যক্তি। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মো. আবু হাশেম। লিখিত বক্তব্যে আবু হাশেম ও তালার আলাদিপুর গ্রামের আব্দুল আজিজ শিকারী দাবি করেন, তালা উপজেলার ১০৭নং ডাংগা নলতা মৌজার বিআরএস ৪২নং খতিয়ানের ১০৯নং দাগে ০.৩১০০ একর জমি রয়েছে। এর মধ্যে আবু হাশেম ক্রয়সূত্রে এবং আব্দুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলীম আর নেই। ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মাগরিবের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ​শনিবার জোহরের নামাজের পর দুপুর দুইটায় সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। অশ্রুসিক্তবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের পানসির কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘কুষ্ঠরোগ ও এর পরিণতি বিষয়ে ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ টিভির স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা শরীফুল্লাহ কায়সার সুমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্থ। সিএসএস প্রজেক্ট অফিসার, মোঃখালেকুজ্জামানের সঞ্চালনায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এবং মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ। উদ্বোধনী সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধানবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ঘোষণায় কোনো দেশের নাম উল্লেখ না করেই ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা জানানো হবে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে এমন অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত এবারের ব্রিকস সম্মেলনে যৌথ ঘোষণা নিয়ে ঐকমত্যের বিষয়টি নিশ্চিত করে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টায় ‘ব্রিকস নয়াদিল্লি ঘোষণা’ প্রকাশবিস্তারিত পড়ুন

নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

‘নবম জাতীয় পে-স্কেল ২০২৬’ বাস্তবায়নে নতুন বেতন কাঠামোর পাশাপাশি বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিজীবীর জন্য ৭টি পৃথক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন অনলাইনে নির্ধারণে আইবাস প্লাস প্লাস ব্যবস্থাকে প্রস্তুত করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রজ্ঞাপন জারির পরই পে-স্কেল বাস্তবায়নের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে প্রজ্ঞাপনের খসড়া আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষ হলে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন কাঠামোবিস্তারিত পড়ুন

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই তাই জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতে আমির বলেন, বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। কিন্তু সরকারবিস্তারিত পড়ুন

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের হাত ধরেই একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। এজন্য এখন থেকেই শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অধ্যাপক জাহিদ বিন ইমতিয়াজ বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশেবিস্তারিত পড়ুন

দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী

দেশে পর্যাপ্ত সার থাকলেও কিছু লোকের মজুতের কারণে কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত সার রয়েছে। তবে কিছু দুষ্টু লোক সার মজুত করার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। আমরা দুষ্টু লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমিনবিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হতে হচ্ছে তাকে। এমতাবস্থায় প্রবীণ অভিনেতার সমর্থনে কথা বলে বিতর্কে জড়ালেন ‘মা’ ধারাবাহিক খ্যাত ‘ঝিলিক’ ওরফে তিথি বসু। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ। বিশেষ করে গরুর মাংস ও ইলিশের প্রতি নিজের ভালো লাগার কথা জানান তিনি। তারবিস্তারিত পড়ুন