সেপ্টেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ ও পদায়নের সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করতে হবে। এরপর আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান এবং ৪ অক্টোবর চূড়ান্ত পদায়নের আদেশ জারি করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন দিয়ে মাঠপর্যায়ে প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, ঘটনার দিন তিনি বাসাতেই ছিলেন এবং ঘটনার সময় এলাকার কিছু নেতা–কর্মীর সঙ্গে খাচ্ছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগে চার দিনের রিমান্ডের প্রথম দিনে এসব তথ্য জানান গাজী নজরুল। মামলার তদন্তের স্বার্থে তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন
বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজ বাড়ি পর্যন্ত ২০টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন ওহিদুল মোল্লা (৩২)। হ্যাকিংয়ের কাজের জন্য ৭টি মুঠোফোনে অদলবদল করে ব্যবহার করতেন ৬৮টি সিম। ঘুমানোর জন্য কবুতরের ঘরের মধ্যে তৈরি করেছিলেন বিছানা। সেখানে ছিল সিসিটিভি মনিটর, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রসহ নানা সুবিধা। তবু শেষরক্ষা হয়নি তার। সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ওহিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের রব্বেলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহরের রয়েল প্লাস কনভেনশন হলরুমে মঙ্গলবার সন্ধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ দলের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক আবুল বাসার। এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এইচ আরবিস্তারিত পড়ুন
শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়ে ১২ নং গাবুরা ইউনিয়ন হয়ে কয়রা উপজেলার বেদকাশী খেয়াঘাট পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ এবং একটি কালভার্ট নির্মাণের জন্য ২৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা অনুমোদন হয়েছে। এতে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অন্যতম কারণ ছিল সড়কটির বেহাল অবস্থা। নতুন সড়ক ও কালভার্ট নির্মাণবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবদলের উদ্যোগে কলারোয়ায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া পৌরসভায় যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলারোয়া পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত সমাবেশ সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখতে যুবদল তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় এস এম ফুটবল একাডেমি সাতক্ষীরা ও মোকন্দপুর এমাজিং ক্লাব। সোনা মাটি যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি। খেলা শুরুর পর থেকেই দুই দল গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে। তবে ম্যাচের প্রথমার্ধেই দুর্দান্ত ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে মোকন্দপুর এমাজিং ক্লাব।বিস্তারিত পড়ুন
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত

বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের জন্য সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ভারত সরকার। দেশটির ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (আইটেক) স্কিমের আওতায় আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এ কোর্সটি অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত সাংবাদিকদের যাবতীয় ব্যয়ভার বহন করবে ভারত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে মাছচাষীদের নিয়ে আধুনিক মাছচাষ বিষয়ক প্রশিক্ষন ও ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে ডিবি ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ আলী মিলনায়তনে ইনতেফা অ্যানিমেল হেলথ এন্ড একুয়াকালচার আয়োজিত ধুলিহর ব্রহ্মরাজপুর, ফিংড়ির মৎস্য চাষীদের প্রশিক্ষন ও ফলজ,বনজ গাছের বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এরিয়া ইনচার্জ (এনিমেল হেলথ এন্ড একুয়াকালচার)খুলনা মোঃ শহিদুল ইসলাম, টেরিটরি অফিসার (একুয়াকালচার) সাতক্ষীরা মোঃ সিদ্দীক আলী, ট্রেইনি অফিসার মোঃ সাব্বিরবিস্তারিত পড়ুন
সারাদেশে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে
সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব মো. ফারুক হোসেন-এর নেতৃত্ব মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নিউ মার্কেট সংলগ্ন জেলা জাসাসের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো.বিস্তারিত পড়ুন

